টলিউড অভিনেতাদের মধ্যে একমাত্র ব্যতিক্রমী আবির চট্টোপাধ্যায়! ইন্ডাস্ট্রি বা রাজনীতি, বিতর্ক থেকে বরাবর দূরে! নিজের ছবির হল ভিজিটেও যান না তিনি! অভিনেতা জানালেন কোন কারণ?

টলিউডের জনপ্রিয় অভিনেতাদের তালিকায় অন্যতম নাম আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। দীর্ঘদিন ধরেই তাঁর অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছে। বড় পর্দায় তাঁর উপস্থিতি মানেই আলাদা উন্মাদনা। তবে সম্প্রতি অনেকেই লক্ষ্য করেছেন, নতুন ছবি মুক্তি পেলেও তাঁকে আর সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করতে খুব একটা দেখা যায় না। এই বিষয়টি নিয়ে বহুদিন ধরেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল। অবশেষে এক সাক্ষাৎকারে নিজেই সেই কারণ খোলসা করলেন অভিনেতা। তিনি জানান, এটা কোনও হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং বেশ ভেবেচিন্তেই তিনি হল ভিজিট বন্ধ করেছেন। তাঁর মতে, দর্শকদের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সাক্ষাৎকারে আবির বলেন, শেষবার তিনি হল ভিজিটে গিয়েছিলেন ‘গুপ্তধনের সন্ধানে’ ছবির সময়। এরপর ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ মুক্তির পর থেকেই তিনি ঠিক করেন আর হলে যাবেন না। অভিনেতার কথায়, দর্শকেরা নিজেদের কষ্টের টাকা খরচ করে সিনেমা দেখতে আসেন, তাই তাঁদের প্রত্যাশাও থাকে অভিনেতাদের সঙ্গে ছবি তোলার। কিন্তু বাস্তবে সবার সেই ইচ্ছা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। আবির স্পষ্টভাবে বলেন, “সকলেই চাইবেন সেলফি তুলতে, কিন্তু আমি তো সবাইকে সময় দিতে পারব না। তখন প্রশ্ন ওঠে কাকে সময় দেব, আর কাকে না দেব।” এই পরিস্থিতি তাঁকে অস্বস্তিতে ফেলে বলেই তিনি দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: “আমার অস্ত্র এখন ফেসবুক আমি আর মিডিয়ায় কথা বলব না” ২০ দিনের নীরবতা ভেঙে ফেসবুক লাইভে বিস্ফো’রক বার্তা মমতা ব্যানার্জির! ভোট ফলাফল ইভিএম ও বিজেপিকে নিশানা করে একের পর এক অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর!

শুধু তাই নয়, হল ভিজিটের কারণে সিনেমা প্রদর্শনেও অনেক সময় সমস্যা তৈরি হয় বলেও জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, অভিনেতাদের ঘিরে ভিড় তৈরি হলে দর্শকদের বের হতে দেরি হয় এবং পরবর্তী শো শুরু করতেও সমস্যা দেখা দেয়। এই পরিস্থিতি সিনেমা হল কর্তৃপক্ষের কাছেও অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। আবিরের বিশ্বাস, ছবি দেখার পর দর্শকেরা যদি শান্তভাবে বাড়ি ফেরেন এবং পরে পরিবার বা বন্ধুদের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা করেন, তাহলে সেই অভিজ্ঞতা আরও সুন্দর হয়। তিনি চান দর্শকের মনে ছবির রেশটা কিছুটা সময় থাকুক। সেই কারণেই তিনি ব্যক্তিগত উপস্থিতির চেয়ে ছবির অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

এদিকে গত ১৫ মে মুক্তি পেয়েছে নতুন ছবি সপ্তডিঙ্গার গুপ্তধন (Saptadingar Guptodhon)। গরমের ছুটির মরশুমে এই ছবি দেখতে পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে ভিড় করছেন বহু দর্শক। রহস্য, অ্যাডভেঞ্চার এবং পারিবারিক বিনোদনের মিশেলে ছবিটি ইতিমধ্যেই ছোট থেকে বড় সকলের মন কাড়তে শুরু করেছে। আগের ছবিগুলির মতো এবারও আবিরের সঙ্গে অভিনয়ে রয়েছেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। ছবির গল্প ও উপস্থাপনাও দর্শকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে চর্চা চলছে টলিপাড়ায়।

আরও পড়ুন:রাজকীয় সাজে সিংহাসনে বসে দেব, নতুন চমকে বাড়ল জল্পনা! ‘দাদাগিরি’র প্রথম ঝলক নাকি নতুন ছবির লুক? নেটপাড়ায় উত্তেজনা বাড়তেই জানা গেল আসল কারণ?

এই ছবিতে বাড়তি আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্তকে। বিশেষ করে রজতাভ দত্তের চরিত্র দর্শকদের কাছে আলাদা উন্মাদনা তৈরি করেছে। এর আগেও গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির দুটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। প্রায় চার বছর পর আবার সোনাদার ‘মগনলাল’ তথা ‘দশানন’ চরিত্রে তাঁকে ফিরে পেয়ে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। ছবির বিভিন্ন মুহূর্ত ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সব মিলিয়ে নতুন এই ছবিও গুপ্তধন সিরিজের জনপ্রিয়তা আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সিনেপ্রেমীরা।

আরও অন্যান্য খবর