‘ব্যক্তি জীবনে মোটেই অত খাইনা, ফিট রয়েছি’, নিজের চেহারা খাওয়া-দাওয়া নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেতা অম্বরীশের

বয়স ৪০ পেরিয়েছে, এখনো সিঙ্গেল রয়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। লেখাপড়া অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন সারাক্ষন। তার জীবনে প্রেম নিয়ে আলোচনা হয়েছে প্রচুর। কিছুদিন আগেই নিজের জীবনের প্রেম নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। এবার নিজের চেহারা খাওয়া-দাওয়া নিয়ে আসল সত্যিটা সকলকে জানালেন।

অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের (Ambarish Bhattacharya) কথায়, “আমি ওত খাইনা, আমি ব্যক্তি জীবনে মোটেই অত খাইনা। খুন করি বা চুরি করি এমন ইমেজ তো তৈরি হয়নি। আমার জীবনের প্রথম কাজ জীবনে একটি কমেডি সিরিয়াল ছিল।” সেই কমেডি সিরিয়ালটি রাজা গজা। সেখানে গজার চরিত্রে অভিনয় করতে দেখা যেত অম্বরীশকে। অভিনেতা (Ambarish Bhattacharya) বলছেন, “সেখানে আমি যে চরিত্রটা করতাম সে প্রচুর খেতে ভালোবাসতো। যেহেতু ওটা বিপুল জনপ্রিয়তা পেয়েছিল মানুষের ভীষণ ভালো লেগেছিল আমার চরিত্রটি তখন থেকে মানুষের মাথায় এটাই বসে গেছে যে এর সাথে খাওয়া কোনভাবে জড়িত। এতে আমার তেমন কোনো অসুবিধা নেই, সারা বছর প্রচুর খাদ্যমেলার উদ্বোধন এর বরাত পাই। তাতে আমার বেশ পয়সা কড়ি হয়। ‌ প্রচুর খাবার কেন্দ্রিক বিজ্ঞাপন পাই আমি সারা বছর। আমার তো ভালই লাগে।”

অনেক সময় এই অম্বরীশের (Ambarish Bhattacharya) চেহারা নিয়ে কথা শুনতে হয়েছে তাকে। তবে অভিনেতা বলছেন, “আমার এখনও পর্যন্ত মনে হয়নি আমি আনফিট কোন ক্ষেত্রে। এই কয়েক মাস আগে যখন ব্যোমকেশর দুর্গ রহস্য ছবিটি অভিনয় করেছি, মধ্যপ্রদেশের একটি কেল্লা তো শ্যুট হয়েছিল। প্রত্যেকদিন আমাদের ৩০০ সিঁড়ি উঠতে হতো টানা ৮-৯ দিন। ওটা আমার কাছে একটা পরীক্ষা ছিল। প্রত্যেকদিন‌ ৩০০ সিঁড়ি উঠতেও নামতে পারি কিনা সেটা একটা দেখার বিষয় ছিল। আমি দিব্যি পেরেছি যেদিন আমার মনে হবে যে আমি ওটা করতে পারছি না, ফিটনেসের সমস্যা হচ্ছে, তখন ডেফিনেটলি আমাকে অন্যরকম ভাবে ভাবতে হবে। আমার ধাতটাই এরকম, আমি ছোট থেকেই এমন। “

কিছুদিন আগে খবর খবর পাওয়া গেছিল অম্বরীশের (Ambarish Bhattacharya) সাথে নাকি প্রেম করছেন আয়েশা ভট্টাচার্য। একসময় অম্বরীশের (Ambarish Bhattacharya) মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। পুন্যি পুকুর ধারাবাহিকে অম্বরিশ এর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। ‌ সম্প্রতি এ প্রসঙ্গে অভিনেত্রী নিজেই মুখ খুললেন। তিনি বলেন, “প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি।”

সাক্ষাৎকারে আয়েশা বলে ওঠেন, “মাঝে মাঝে এমন খবর রটে।” অভিনেত্রী বলেন, অম্বরীশদার (Ambarish Bhattacharya) সঙ্গে তিনি প্রেম করছেন না। একসঙ্গে একটি সিনেমা করছেন। যেখানে তাঁকে অম্বরীশের (Ambarish Bhattacharya) প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়েশাকে। নিঃসন্দেহে অসমবয়সি একটি প্রেম দেখতে পাবে দর্শকরা। তবে বাস্তবে নয় সিনেমার পর্দায় ফুটে উঠবে অম্বরীশ আয়েশার প্রেমের কাহিনী।

জানা গেছে, ব্যুমেরাং ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আয়েশা ও অম্বরীশ (Ambarish Bhattacharya) । জিতের প্রযোজনা সংস্থার তরফে এই ছবি তৈরি হচ্ছে। ‌এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জিৎ আর রুক্মিণী মৈত্রকে। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাসকে।

অভিনেত্রী জানিয়েছেন, “আমার আর অম্বরীশদার (Ambarish Bhattacharya) চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।” গরমের ছুটির মধ্যে মুক্তি পাবে ব্যুমেরাং সিনেমাটি। আপাতত ১০ মে এই ছবি মুক্তির ঘোষণা করা হয়েছে।

আরও অন্যান্য খবর