Mamata Banerjee Helicopter Accident: ভোট আবহেই ফের দুর্ঘটনার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিপত্তি তাঁর সেই হেলিকপ্টারেই। ভোট প্রচারেrর জন্য হেলিকপ্টারে করে যাওয়ার কথা ছিল তাঁর। হেলিকপ্টারে সিটে বসতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Helicopter Accident)।
লোকসভা ভোটের জন্য গত মার্চ থেকেই নির্বাচনী সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে ২টি জনসভা করার কথা ছিল তাঁর। আর তাতেই ঘটে গেল বিপত্তি (Mamata Banerjee Helicopter Accident)।
এদিন বেলা ১টা নাগাদ দুর্গাপুর হোটেল থেকে রওনা দেন তিনি। এদিন গাড়ি থেকে নেমে হেলিকপ্টাএর দিকে যান। সিঁড়ি দিয়ে উঠে মাথা নিচু করেই হেলিকপ্টারের ভিতর প্রবেশ করেন। কিন্তু সিটে বসার সময় কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ে যান তিনি (Mamata Banerjee Helicopter Accident)। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে উঠতে সাহায্য করে।
জানা গিয়েছে, পড়ে গেলেও মুখ্যমন্ত্রী তেমন কোনও চোট লাগে নি। ফলে নির্দিষ্ট সময়েই উড়ান দেয় সেই হেলিকপ্টার। তবে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছে খবর শোনা মাত্রই বেশ উদ্বেগ ছড়ায় সকলের মধ্যে (Mamata Banerjee Helicopter Accident)। তবে জানা যায়, নির্দিষ্ট সময়েই কুলটিতে অবতরণ করে হেলিকপ্টারটি। আর ঠিকভাবেই সভামঞ্চেও পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কিছু মাস আগেই বর্ধমানে সভা করে ফেরার সময় সভাস্থলের কাছেই এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। জোরে ব্রেক কষে দেয় মমতার গাড়ির চালক। ফলে কপালে চোট পেয়েছিলেন তিনি। আবার মার্চ মাসে নিজের বাড়িতেই পড়ে গিয়ে কপাল ফাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কপালে ও নাকে ৪টি সেলাই পড়েছিল তাঁর।
আবার গত বছর এই হেলিকপ্টারেই এক দুর্ঘটনার মুখে পড়েছিলেন মমতা। হেলিকপ্টার অবতরণের সময় ঝাঁকুনির জেরে কোমরে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট নিয়ে বেশ ভুগতে হয়েছিল মুখ্যমন্ত্রীকে। ফলে হত কয়েকমাস যাবত একাধিকবার দুর্ঘটনার (Mamata Banerjee Helicopter Accident) কবলে পড়তে হয়েছে মমতাকে, যা নিয়ে তাঁর দলের মধ্যে বেশ উদ্বেগ রয়েছে।






