প্রায় সমস্ত তারকারাই ঘুরতে যেতে খুবই ভালোবাসেন। তাই কাজের মাঝে সময় পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির সুন্দরতার স্বাদ পেতে। এমনকি করোনার কারণে এই ভ্রমণপিপাসু তারকারা যারা ঘুরতে যেতে পারেননি, তাঁরা ফাঁক পেতেই চলে গিয়েছেন মালদ্বীপে। সেরকমই টলিউডের এক তারকা জুটি সময় পেলেই বেরিয়ে পড়েন প্রকৃতির সুন্দরতার মোহে মুগ্ধ হতে। কথা হচ্ছে তারকা দম্পতি পায়েল দে এবং দ্বৈপায়ন দাসের।
তাঁরা বেশি পাহাড়ে সময় কাটাতে ভালবাসেন। এদিন নেটপাড়ায় তাঁদের পাহাড়ে কাটানোর কিছু মুহূর্ত ভাইরাল হয়ে গিয়েছে। সঙ্গে ছিল তাঁদের ছেলে মেরাক আর শ্বশুর-শাশুড়িও। কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গে সাবধানতা অবশ্যই মাথায় রাখতে হয়। তবে প্রকৃতির কাছে কার কি করার আছে! এবার পাহাড়ে দুদিন ভালো সময় কাটিয়ে এই তারকা দম্পতির সঙ্গে ঘটে বিপত্তি।
অভিনেত্রী জানিয়েছেন, দুদিন পাহাড়ে গিয়ে ভালো সময় কাটিয়ে তৃতীয় দিন থেকেই শুরু হয়ে যায় ভারী বৃষ্টি। কালিম্পং থেকে ২১ কিলোমিটার দূরে একটি নির্জন গ্রামে গিয়েছিলেন সময় কাটাতে। নাম টাকনা। বৃষ্টির কারণে সেখানে বিপত্তিতে পড়তে হয় তাঁদেরকে। বৃষ্টির জন্য বিদ্যুৎহীন হয়ে যায় গোটা পাহাড়। লোডশেডিং, ঘন অন্ধকার নেমে আসে পাহাড়জুড়ে। তাঁদের ফোনেও চার্জ থাকে না। কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন না।
View this post on Instagram
শুধু একটাই চিন্তা ছিল সকলে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন। শেষমেষ বৃহস্পতিবার দিন হেঁটেই নীচে নেমে আসার সিদ্ধান্ত নেন। সপরিবারে ১৫ কিলোমিটার হেঁটে পাহাড় থেকে নীচে নেমে আসেন পায়েল আর দ্বৈপায়ন। ভারী বৃষ্টির জেরে বন্ধ ছিল তিন চার খানা রাস্তা। ছিল একটাই খোলা। কিন্তু সেখানেও ধ্বস নেমে ভেঙেচুরে গিয়ে প্রায় খারাপ অবস্থা। কিছুদূর গাড়ি গিয়ে রাস্তা বন্ধ করে চলছে সারাইয়ের কাজ। বেড়াতে এসে যে এরকম পরিস্থিতির মুখোমুখি হবেন, কোনদিনও ভাবেননি এই তারকা দম্পতি।
এমনিতে তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নজর রাখলে দেখা যাবে, এরকম প্রায়ই ঘুরতে বেরিয়ে যান তাঁরা। সেখান থেকে নানা ছবি শেয়ার করেন অভিনেতা দ্বৈপায়ন। অভিনয় ছাড়া ছবি তুলতে ভালোবাসেন তিনি। এত কাজের ব্যস্ততার মাঝেও নিজেদের পছন্দমত ঘুরে আসেন তাঁরা। সেই ছবিই নজরে এসেছে সকলের। কিন্তু এবার ঘুরতে গিয়ে এরকম হয়রানি হতে হয়েছে যে, তা ভোলার নয়।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার