ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আজ, শুক্রবার ত্রিপুরার আমতলিতে জনসংযোগ কর্মসূচি করার সময় হামলা করা হয় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও তৃণমূল কর্মীদের উপর। ভাঙচুর ল্রা হয় গাড়ি। সুস্মিতা দেবের ব্যাগ ও মোবাইল ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছে ঘাসফুল শিবির। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, আজ, শুক্রবার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনটি দলে ভাগ হয়ে ত্রিপুরার আটটি জেলায় জনসংযোগে করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব গিয়েছিলেন আমতলির কর্মসূচিতে। সেই সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। গাড়িতে ভাঙচুর চালানো হয়। সাংসদের সঙ্গে থাকা তৃণমূল কর্মীরাও আক্রান্ত হন ব;এ জানা গিয়েছে। আক্রান্তদের অভিযোগ, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে।
বলে রাখি, বৃহস্পতিবারই ত্রিপুরায় তৃণমূলের নতুন রণকৌশলের কথা জানান সুস্মিতা দেব। ৮টি জেলা, ৫৮টি ব্লক ও ২০টি শহরে এই জনসংযোগ কর্মসূচি হওয়ার কথা। স্টিয়ারিং কমিটির সদস্যদের এই জনসংযোগের জন্য তিনটি গোষ্ঠীতে ভাগ করা হয়েছে। আগামী ২রা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। সেই মতোই শুক্রবার থেকে ত্রিপুরার পথে নেমেছিলেন তৃণমূলের কর্মীরা।
এদিন সকালে আগরতলায় এই কর্মসূচির সূচনা করেন সুস্মিতা দেব। ‘দিদির দূত’ গাড়ির মাধ্যমে জেলায় জেলায় গিয়ে জনসংযোগ শুরু হয়। তিনটি দলে ভাগাভাগি করে নেতা-কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছিলেন। সকলের সমস্যা শুনছিলেন।
https://twitter.com/abhishekaitc/status/1451484131909455872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1451484131909455872%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Ftrinamool-mp-sushmita-dev-attacked-in-tripura-party-blames-bjp%2F
কিন্তু কর্মসূচি শুরু হতেই আক্রান্ত হলেন সুস্মিতা দেব। টুইটে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ‘হিজড়া’ বলে আক্রমণ করেন সুস্মিতা দেব।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার