বিগ বস-এর ঘরে পবিত্রা পুনিয়ার প্রেমে পড়েছেন, সানি লিওনের সামনে অকপট এজাজ খান

অভিনেত্রী পবিত্রা পুনিয়ার প্রেমে পড়েছেন অভিনেতা এজাজ খান। বিগ বসের ঘরে সানি লিওনের সামনে এমন‌ই স্বীকারোক্তি তাঁর।

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মরশুমে বিগ বস ১৪-এর একটি পর্বে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী তথা অভিনেত্রী সানি লিওনেকে দেখা গিয়েছে বিশেষ অতিথি হিসেবে ওই ঘরে ঢুকতে। বিগ বসের ঘরে তিনি অতিথি-ডাক্তার হিসেবে প্রবেশ করেছেন।

জানা গেছে প্রতিযোগিদের রোগ নিরাময়ের জন্য তিনি ঘরে প্রবেশ করেছেন। যথারীতি বিগবসের ঘরের বদ্ধ জীবনে প্রত্যেকেই অভিনেত্রী সানি লিওনের আগমনে প্রচন্ড ভাবে উচ্ছ্বসিত।

প্রতিযোগিতার মধ্যে অভিনেতা, এজাজ খান প্রথম ব্যক্তি, যিনি সবার আগে সানির কাছে নিজের চেক-আপের জন্য ডাক পেয়েছেন। ইলেক্ট্রোডায়াগ্রামের মাধ্যমে এজাজকে চেক-আপ করতে গিয়ে সানি দেখেন, প্রতিযোগির হৃদ-স্পন্দন প্রচন্ড উচ্চ (হাই)। এর কারণ খোলসা করেন এজাজ বলেন, ‘তাঁর হৃদয়ের প্রতিটা স্পন্দনে পবি অর্থাৎ পবিত্রা পুনিয়া রয়েছে, যাই পরিস্থিতি ঘটুক, তিনি তাঁর জন্য প্রস্তুত’।

এরপরই ক্যামেরার দিকে তাকিয়ে, পবিত্র পুনিয়াকে ভিডিয়োবার্তা পাঠাতে দেখা যায় এজাজ খানকে। ভালবাসা-মাখা বার্তায় তিনি বলন, ‘তোমাকে মিস করছি। আমার মনে হয় তোমাকে ভালবেসে ফেলেছি আমি’ তিনি আগেই বলেছিলেন, ‘ভালবাসা’ একটি সাহসী শব্দ। এটা দুম করে  ব্যবহার করতে চান না তিনি।

এজাজ স্পষ্ট করে তাঁর অনুভূতির কথা জানান। তিনি আরও বলেন, ‘মন বলছে তোমার সঙ্গে বাইরে গিয়ে দেখা করি, আমার মনে হয় তুমিও আমার জন্য অপেক্ষা করছ।’

এজাজের এহেন ভালোবাসামাখা স্বীকারোক্তির পর যথারীতি বিগ বসের ঘরে গুঞ্জন শুরু হয়েছে।

 

RELATED Articles