‘অমিতাভ বচ্চন যা সম্মান তৈরি করেছেন, তাঁর স্ত্রী তা ধ্বংস করে দিলেন’, জয়া বচ্চনকে তীব্র কটাক্ষ ‘মহাভারত’-এর অর্জুনের

পানামা পেপার মামলায় ইডির জেরার মুখে পড়তে হয় বচ্চন পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে। এরপরই রাজ্যসভায় দাঁড়িয়ে মেজাজ হারান জয়া বচ্চন। শুধু তাই-ই নয়, রাজ্যসভায় বিজেপিকে অভিশাপও দেন তিনি। এরপর থেকেই নানাভাবে ট্রোল হয়েছেন অমিতাভ-পত্নী। বিজেপিকে অভিশাপ দিয়ে তিনি বলেন, “এখন থেকে বিজেপির দুঃসময় শুরু হচ্ছে”।

জয়ার এই ‘অভিশাপ’ দেওয়া নিয়েই কটাক্ষ করেন ‘মহাভারত’ এর অর্জুন অর্থাৎ অভিনেতা ফিরোজ খান। বর্ষীয়ান অভিনেত্রীকে ট্রোল করেন তিনি। টুইটে তীব্র কটাক্ষ করেন ফিরোজ খান। তিনি লেখেন, “অমিতাভ বচ্চন গত ৫০ বছরে যে সম্মান তৈরি করেছিলেন তাঁর স্ত্রী সেই সম্মানকে ধ্বংস করে দিয়েছেন”।

সংসদে মাদক সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় শীতকালীন অধিবেশনে বিরোধী দলের ১২ জনকে সাসপেন্ড করা হয়। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এরপরই নানান বিজেপি সাংসদদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন জয়া বচ্চন। তিনি বলেন যে বিজেপি সাংসদরা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন।

https://twitter.com/Efirozkhan/status/1473323862783709184?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1473323862783709184%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findiarag.in%2Fmahabharat-arjun-firoz-khan-slam-amitabh-bachchan-wife-jaya-bachchan-ar%2F

এরপরই জয়া পাল্টা অভিশাপ দিয়ে বলেন যে, আজ থেকেই বিজেপি সরকারের খারাপ দিন শুরু হচ্ছে। তাঁর অভিযোগ, সংসদের কক্ষে বসে কেউ কাউকে ব‍্যক্তিগত ভাবে আক্রমণ করা যায় না। এই কারণেই রেগে গিয়েছিলেন তিনি। তবে আবার অনেকের বক্তব‍্য, পুত্রবধূ তথা গোটা বচ্চন পরিবার ইডির তদন্তের মুখোমুখি পড়তে পারে বলে বেশ চিন্তায় রয়েছেন জয়া।

বলে রাখি, এর আগেও দু’বার এই মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য ঐশ্বর্যকে সমন পাঠায় ইডি। তবে দু’বারই তিনি সময় চেয়ে নিয়েছিলেন। এরপর সোমবার তাঁর বয়ান রেকর্ড করা হয়। ২০১৭ সাল থেকেই এই মামলায় তদন্ত করছে ইডি। বচ্চন পরিবারকে নোটিশ পাঠিয়ে বিদেশে তাদের সম্পত্তির হিসাবও চাওয়া হয়।

এরপর ঐশ্বর্য রাই ইডিকে তাঁদের বিদেশি লেনদেনের হিসাব জমাও দিয়েছিলেন। গত সোমবার টানা পাঁচ ঘন্টা ধরে তদন্তকারীদের জেরার মুখে পড়েন ঐশ্বর্য। বলে রাখি, পানামা পেপার হল প্রায় ১ লক্ষের বেশি সংখ‍্যার গোপন পেপার যা চুরি করে ২০১৬ সালে সংবাদমাধ‍্যমে ফাঁস করে দেওয়া হয়।

আরও অন্যান্য খবর