ছয় ঘন্টার কঠিন অস্ত্রোপ্রচার, ডাক্তারদের জন্য ভাগ্য করে জীবন ফিরে পেলেন গৌরব রায়চৌধুরী!

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নায়ক গৌরব রায়চৌধুরী। ওগো নিরুপমা ধারাবাহিক তাকে দিয়েছে প্রভূত সাফল্য। তবে তিনি তার জীবন হারাতে বসেছিলেন আর একটু হলেই‌। ছয় ঘন্টার অপারেশনে প্রাণ ফিরে পেলেন গৌরব।

চোখের ইনফেকশনের চিকিৎসা হয়ে গেলেও সেই সময় হাতের টিউমারের চিকিৎসা পুরোপুরি হয়েছিল না অভিনেতার। বায়োপ্সি রিপোর্টে চিন্তার তেমন কিছু না থাকলেও, অস্ত্রোপচার করাতেই হত। আগস্টের শুরুর দিকে কনুইয়ের বোন টিউমারের অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু মৈনাক ভৌমিকের ছবি ‘একান্নবর্তী’র শ্যুটিংয়ের জন্য অস্ত্রোপচারের তারিখ পিছিয়ে দিয়ছিলেন অভিনেতা।

শেষে চিকিৎসকদের পরামর্শে রবিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন গৌরব রায় চৌধুরী। সেখানেই সোমবার দিন তাঁর ডান হাতের কনুইতে ৬ ঘন্টার জটিল অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তাঁর শরীর কেমন আছে, তা জানতে উদ্বিগ্ন ছিলেন তাঁর সকল অনুরাগীরা। তবে শেষে নিজের শরীর নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন অভিনেতা নিজেই।

জানিয়েছেন, ‘এই যুদ্ধে হার নিশ্চিত ছিল। হাত অর্ধেকের বেশি ড্যামেজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল। কিন্তু চিকিৎসকরা ৬ ঘন্টা যুদ্ধ চালিয়ে শেষমেষ জিতিয়ে দিলো আমায় আর আমার হাতটাকে। ধন্যবাদও কম পড়বে তাঁদের জন্য। তবুও অশেষ ধন্যবাদ চিকিৎসকদের।’ তাঁর বার্তায় আবেগতাড়িত হয়েছেন নেটিজেনরা।

৬ ঘণ্টার এই অস্ত্রপচার মোটেই সহজ ছিল না অভিনেতার জন্য। তাঁর এই বার্তা দেখে আবেগতাড়িত হয়েছেন তাঁর অনুরাগীরা। অস্ত্রোপচার সঠিকভাবে না হলে তাঁর হাতের বিরাট ক্ষতি হয়ে যেত। তবে শেষমেষ সব ভালোভাবে সম্পন্ন হয়েছে। এদিন কমেন্ট বক্সে উপচে পড়েছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা। সবাই তাঁকে দ্রুত সেরে ওঠার কথা জানিয়েছেন। অনুরাগীদের পাশাপাশি তাঁর সুস্থ হওয়ার কামনা করেছেন তাঁর সহকর্মীরাও।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles