নুসরাতের সন্তান নাকি স্যান্ডির সৎ ছেলে, এমনটাই দাবি স্যান্ডির! তাহলে কি লুকিয়ে যশ দাশগুপ্তকে বিয়ে করেছে ইউটিউবার স্যান্ডি সাহা?

নুসরাতের পুত্র সন্তান জন্ম দেওয়ার খবরে খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম। এবার এই নিয়েই বিতর্কিত মন্তব্য করে বসলেন ইউটিউবার স্যান্ডি সাহা। যা বললেন তা জানলে হার্ট অ্যাটাক হবে আপনার।

সংবাদমাধ্যমে তিনি জানান ‘‘যে যাই বলুক আমি জানি নুসরতের সন্তানের বাবা আসলে যশই। পুরো সময়টায় নুসরতকে আগলে আগলে রেখেছিলেন তিনি। নিজের সন্তান না হলে এটা করতেন না যশ।’’ তবে স্যান্ডির মনে অভিনেতা যশ দাশগুপ্তের জন্য অবারিত দ্বার। তাকে ভীষণ ভালোবাসেন তিনি। একথা আগেও জানিয়েছেন।

আরো একবার সেই কথার রেশ টেনে তিনি জানান , ‘‘এক দিকে আমি মাসি হলাম, অন্য দিক থেকে আবার সন্তানের সৎ মা-ও আমি। তাই আনন্দ আর একটু কষ্ট সবই হচ্ছে। তবে হ্যাঁ, সন্তানের সৎ মা হওয়ায় তার যত্ন করতে চাই।’’

ইতিমধ্যেই নুসরতের সন্তানের বিষয়ে ভবিষ্যতবাণী করেছেন স্যান্ডি সাহা। তিনি দাবি করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছেলে ইউভানকে ‘টলিউডের তৈমুর’ খান বলা হয়। তবে নুসরতের সন্তানের জনপ্রিয়তা ইউভানকে বলে বলে গোল দেবে। তবে তিনি দুই শিশুর মধ্যে তুলনা করতে চান না, কিন্তু সৎ মা বলে নুসরতের সন্তানের ক্ষেত্রে একটু বেশিই পক্ষপাতদুষ্ট।

সোশ্যাল মিডিয়ায় যশ দাশগুপ্ত নিজের ছবি পোস্ট করেছিলেন, নুসরত মা হওয়ার পরেই। ক্যাপশনে লিখেছেন নিজের উপর ভরসা রাখো।’ আর এই ছবির নিচেই নিজের আনন্দ প্রকাশ করেছেন স্যান্ডি। তিনি কমেন্ট করে জানান ‘আমি আজ মাসি হলাম।’

 

View this post on Instagram

 

A post shared by Yash (@yashdasgupta)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles