ফের যৌন নিগ্রহের ঘটনা টলিপাড়ায়! অভিনয়ে সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিন সহবাস, জানেন অভিনেতার স্ত্রীও, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মডেলের

আর জি করের আবহের মধ্যেই তোলপাড় হয়ে উঠেছে বিনোদনের টলিপাড়া। যখন এক নারীর জন্য মিছিলে স্লোগানে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ, সেই সময়ই নারী নিগ্রহের বেশ কিছু ঘটনা সামনে আসছে বাংলা ইন্ডাস্ট্রির থেকে। গত শনিবারই এক অভিনেত্রীর সম্মতি ছাড়াই তাকে কোলে বসিয়ে চুমু খাওয়ার অভিযোগে নির্বাসিত করেছে ডিরেক্টরস গিল্ড। এই ঘটনা সামনে আসতে রীতিমত শোরগোল পড়ে গেছিল চারিদিকে। এবার অভিযোগ উঠেছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের দিকে। শিখা নামে এক মডেল তার দিকে যৌন নিগ্রহের অভিযোগের আঙ্গুল তুলেছেন।

সেই শিখা নামের মডেল দাবী করেছেন আজ থেকে প্রায় বছর তিনেক আগে ফেসবুক মেসেঞ্জারে জয়জিৎ নিজেই তার সাথে যোগাযোগ করেন। ওই মডেলকে জয়জিৎ নাকি বলে যে সুযোগ পেলে নাকি তার উন্নতি করার সম্ভাবনা আছে। তাই তাকে অভিনয়ের সুযোগ করে দিতে চান জয়জিৎ। শিখা বলেন, “আমিও অভিনয় করার জন্য অপেক্ষায় ছিলাম। ফলে, জয়জিৎ নিজে থেকে যোগাযোগ করায় হাতে যেন চাঁদ পেয়েছিলাম”। ওই মডেল অভিযোগের স্বরে আরও বলেন, “ক্রমশ কথার ধারা বদলে যেতে থাকে অভিনেতার। প্রথমে আভাসে তার পর সোজাসুজি শারীরিক সম্পর্কের কথা বলেন। এও জানান, কিছু পেতে গেলে কিছু ‘কম্প্রোমাইজ়’ করতে হয়”‌।

অভিযোগ করে মডেল শিখা আরও অভিযোগ তুলে বলেছেন যে অভিনেতা জয়জিৎ নিজের স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে সহবাস করেন। কিছু সময় পর সেই মডেল বুঝতে পারেন যে মিথ্যা আশ্বাস দিয়ে তাকে ফাঁদে ফেলে তার সঙ্গে সহবাস করছেন জয়জিত। তিনি বিবাহ বিচ্ছেদের কথা তুললে তারপর থেকে ক্রমশ দূরে সরতে থাকেন জয়জিৎ।

ওই মডেল শিখা আরও জানান যে, “আমি জয়জিতের স্ত্রী শ্রেয়াকে পুরো ঘটনা জানাই”। এই প্রসঙ্গে শিখা আরও জানান যে জয়জিতের স্ত্রী তার এই কথার কোন পাত্তাই দেন নি। বরং তিনি উল্টে জানান যে অভিনেতার নাকি এরকম অনেক সম্পর্ক আছে। জয়জিতের স্ত্রী পাল্টা শিখাকে বলেন যে বিবাহিত যেন তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কেন?

এই বিষয়ে এত বছর চুপ থেকে হঠাৎ মুখ খোলার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ওই মডেল শিখা জানান, “এখনও সমাজ এই ধরনের ঘটনায় মেয়েদের দায়ী করে। অভিযোগের আঙুল তোলে তাদের দিকে। যার জেরে কালিমালিপ্ত হয় ওই মেয়েটি। পুরুষের গায়ে মালিন্য স্পর্শ করে না। তাই বলতে চেয়েও বলতে পারিনি”। তাঁর দাবী, সমাজে কিছু লোক দোষ করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে সেটা তিনি আর সহ্য করতে পারেননি। তিনি তার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার বিচার চান এমনকি তিনি টলিউডকে এরকম যৌন হেনস্থার ঘটনার থেকেও মুক্ত করতে চান।

এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে অভিনেতা জয়জিৎ জানিয়েছেন, “আমি এরকম কাউকে চিনি না। ফলে, শারীরিক সম্পর্ক দূরের কথা, মেসেঞ্জারে কথাও হয়নি আমাদের”। অভিনেতা আরও বলেছেন যে তার স্ত্রী তাকে বিশ্বাস করেন বলেই পাত্তা দেননি ওই মডেলকে। ওই মডেলের উদ্দেশ্যে জয়জিৎ বলেছেন, “আমি ওই অপরিচিতাকে বার্তা দিচ্ছি, আদালতে আপনার সঙ্গে দেখা হবে “।

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles