জীবনের ৯টি বসন্ত পার করে এখনও কার প্রেমে মজে আছেন অভিনেতা জিৎ? দেখে নিন

বাংলা সিনেমা জগতে জিৎ-এর নাম শোনেননি এমন বাঙালি হয়ত কমই মিলবে। বাংলা সিনেমায় অ্যাকশন হিরো বলেই তিনি জনপ্রিয়। দূর থেকে দেখলে তার জীবনকে বেশ চকচকেই মনে হয়। কিন্তু এই খ্যাতি, জৌলুস কী একদিনেই লাভ করেছেন তিনি? না, এসবই তার কঠোর পরিশ্রমের ফল। জিৎকেও জীবনে ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছে, তবে আজ তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তবে তার চলার পথে প্রতি মুহূর্তে তার হাত শক্ত করে ধরেছিলেন, তিনি আর কেউ নন, জিৎ-এর সহধর্মিণী মোহনা।

জীবনের ৯টি বসন্ত পার করে এখনও কার প্রেমে মজে আছেন অভিনেতা জিৎ? দেখে নিন

জন্মসূত্রে বাঙালি না হলেও জিৎ ছোটো থেকেই বড়ো হয়েছেন দক্ষিণ কলকাতায়। তার পুরো নাম জিতেন্দ্র মদনানী। পারিবারিক সমস্যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে মডেলিং-এ মন দেন তিনি। নবাব গেঞ্জির বিজ্ঞাপনে প্রথম ক্যামেরার সামনে আসেন অভিনেতা। তার প্রথম ছবি “চন্দু”, একটি তামিল ছবি। কিন্তু সে ছবি সেভাবে সাড়া ফেলেনি। এরপর ১৯৯৪ সালে বিষবৃক্ষ ধারাবাহিকের মাধ্যমে বাংলা অভিনয় জীবনে পা রাখেন জিৎ। এরপর ‘সাথী’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা। সম্প্রতি, তিনি লন্ডন থেকে তার আগামী ছবি ‘বাজী’-এর শুটিং শেষ করে ফিরেছেন।

২০১১ সালে মোহনা রাতলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিৎ। লখনউ-এর মেয়ে মোহনা, পেশায় স্কুল শিক্ষিকা। এরপর ২০১২ সালে জিৎ ও মোহনার ঘর আলো করে আসে তাদের মেয়ে নবন্যা। মেয়ের সঙ্গে ভারী ভাব তার। কখনও মেয়ের হাতের মালিশ তো কখনও মেয়ের সঙ্গে নাচ, সবেতেই মেয়ের সঙ্গে আনন্দ ভাগ করে নেন অভিনেতা।

জীবনের ৯টি বসন্ত পার করে এখনও কার প্রেমে মজে আছেন অভিনেতা জিৎ? দেখে নিন

বিয়ের আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জিৎ-এর সম্পর্কের কথা শোনা যায়। ২০০৪-২০০৮ সালের মধ্যে পরপর স্বস্তিকার সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন জিৎ। এইসময় গুঞ্জন উঠে স্বস্তিকাকেই নাকিবিয়ে করতে চলেছেন তিনি। কিন্তু ভাগ্যে যা থাকে তাই-ই অবশেষে হয়। সেইসব জল্পনাকে দূরে রেখে এখন জিৎ ও মোহনা একসঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

অ্যাকশন হিরো হিসেবে তার পরিচিতি হলেও, বাস্তব জীবনের জিৎ কিন্তু বেশ রোম্যান্টিক। বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পরও তাদের মধ্যে মিষ্টি সম্পর্ক এখনও বহাল। ২০১৯ সালে নিউ ইয়র্ক গিয়েছিলেন তারা। সেখানেও হাতে হাত রেখে ঘুরতে দেখা গেছে তাদের।

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

জিৎ বাংলা সিনেমার জগতের সুপারস্টার হলেও, মোহনা কিন্তু বেশ ঘরোয়া ও সাদাসিধে। কিছুদিন আগেই গিয়েছে করভা চৌথ। সেদিনও আর পাঁচজন বিবাহিত মহিলার মতো স্বামির মঙ্গল কামনায় সারাদিন উপবাস করে ব্রত পালন করেন তিনি। নিজে ক্যামেরার থেকে দূরে থেকেও স্বামী সন্তানকে পরম স্নেহে আগলে রেখেছেন তিনি। তাদের মধ্যেকার প্রেম যেন দিন দিন আরও বেড়েই চলেছে।

RELATED Articles