পরনে লাল বেনারসি, হাতে শাঁখা-পলা, তবে কী চুপিসারেই বিয়ের পিঁড়িতে প্রমিতা?

বাংলা টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ প্রমিতা চক্রবর্তী। স্টার জলসার “বধূবরণ” ধারাবাহিক দিয়েই তার অভিনয় জীবন শুরু। সেখানে সহজ সরল মেয়ে কনকের চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন প্রমিতা। এরপর জি বাংলার ধারাবাহিক “সাত ভাই চম্পা”-তে তার পারুলের চরিত্রও বেশ নজর কাড়ে। ওই নামেই তাকে বেশি চেনেন দর্শক।

“সাত ভাই চম্পা”-এর সেটে বেশ অনেকের ভালোবাসা পেয়েছেন তিনি। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই তিনি খুঁজে পান তার জীবনের প্রথম ভালোবাসার মানুষটিকে। ধারাবাহিকের চরিত্র রাঘবেন্দ্র অরফে রুদ্রজিতের প্রেমে পড়েন তিনি। ধারাবাহিকে পারুল ও রাঘবেন্দ্রের প্রেমকাহিনীতে অভিনয় করতে করতে কখন যে দুটি মন কাছাকাছি এসে গেছে, তা টেরও পাননি তারা। তবে এই কথা গোপনও করেননি তারা। খোলাখুলি মনেই জানিয়েছেন নিজেদের প্রেমের কথা। কিন্তু তাহলে কী এরই মধ্যে দুজনের শুভ পরিণয় সম্পন্ন হয়ে গেল? প্রমিতার ইনস্টাগ্রাম পোস্ট তো তেমনই জানান দিচ্ছে।

নিজেদের বিয়ে ও এনগেজমেন্টের কথা আগেই ঘোষণা করেছিলেন প্রমিতা ও রুদ্রজিত। আগামী ১৪ই ফেব্রুয়ারি, প্রেম দিবসের দিন পুরুলিয়ার একটি রিসর্টে বসছে তাদের বিয়ের আসর। এদিন আইনি মতে বিয়েটা সেরে ফেলবেন তারা। এরপর ২০২২ সালে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে দুটি মন। নিজেদের এনগেজমেন্টের দিন ‘ঘুঙরু’ গানের তালের কাপল ডান্স করবেন প্রমিতা ও রুদ্রজিত।

কিন্তু ইতিমধ্যেই প্রমিতার একটি ইনস্টাগ্রাম পোস্ট নজর কেড়েছে দর্শকের। সেখানে তাকে নববধূর সাযে দেখা গেছে। এই দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে তাহলে কী সকলের অলক্ষ্যেই বিয়ে সেরে ফেললেন প্রমিতা ও রুদ্রজিত? না,আসলে এটি একটি ফটোশুটের ছবি। পরনে লাল শাড়ি, হাতে শাঁখা- পলা, মাথায় টিকলি, নাকে নথ, এই রূপে যেন আরও লাবণ্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে সখা কত ভালোবাসি কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। তিনি যে রুদ্রজিতের প্রেমে একেবারে মশগুল, তা আর বলার অপেক্ষা রাখে।

RELATED Articles