মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এক সময়ের হিট সিনেমার নায়ক তিনি। বলিউড থেকে টলিউড সকলেই তাকে এক নামে চেনে। তাকে দেখতে ভরে যেত সব সিনেমা হল, ডায়লগে পড়ত হাততালি। অনেকের কাছেই আবেগের অপর নাম মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার অভিনয় দক্ষতায় দর্শকদের মুগ্ধ করেছেন বারবার। শুধুমাত্র আগেকার সময় নয় এখনকার দিনেও বেশ কিছু সিনেমায় দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু কিভাবে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) একজন তারকা হয়ে উঠেছিলেন সেই কথাই এবার দর্শকদের জানালেন বর্ষীয়ান অভিনেতা।
সম্প্রতি সারেগামাপার মঞ্চে এসেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেখানেই তিনি তার ব্যক্তিগত জীবনে কিছু গল্প শোনান। এমনকি মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) নিজের প্রেম জীবনের কথাও সারেগামাপার মঞ্চে বলেছেন। বর্ষীয়ান অভিনেতা জানিয়েছেন, তিনি একবার একটি মেয়ের প্রেমে পড়েছিলেন। কিন্তু সেই মেয়েটি জীবনের কঠিন সময় তার হাত ছেড়ে চলে যান। মিঠুন এদিন নিজের প্রেম প্রসঙ্গে বলেন, ‘আমি দারুণ ভাবে প্রেমে পড়েছিলাম। পুরো পাগল হয়ে গিয়েছিলাম। কিন্তু একদিন সে আমায় ছেড়ে চলে যায়। তারপর সময় বদলায়। আমি স্টার হলাম। তারপর সুপারস্টার হলাম। তারপর আরও বড় স্টার।’
ছেড়ে যাওয়ার পর একবার বিমান শহরের সময় মেয়েটির মুখোমুখি হয়েছিলেন মিঠুন (Mithun Chakraborty)। কিন্তু সেই মেয়েটি এতটাই লজ্জা পেয়েছিল যে মিঠুনের দিকে তাকাতে পারেনি। এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমি তখন বিমানে চড়ে যাচ্ছিলাম কোথাও। সেই মেয়েটিও ওখানে ছিল। লজ্জায় আমার দিকে সে আর তাকায়নি। তখন আমি নিজে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে কেন তাকাচ্ছে না আমার দিকে। কিন্তু লজ্জায় অস্বস্তিতে কোনও কথা বলছিল না সে। মুখ ঘুরিয়ে রেখেছিল। আমি ওকে স্বাভাবিক করার জন্য বলেছিলাম তখন তুমি যা করেছিলে একদম ঠিক করেছিলে।’
মিঠুনের (Mithun Chakraborty) মুখ থেকে এমন কথা শুনে মেয়েটি উত্তর দিয়েছিল, সে বুঝতে পেরেছে যে, সে ভুল করেছে যা করেছে সে ঠিক করেনি। প্রাক্তন প্রেমিকার এই কথা শুনে মিঠুন তাকে একটাই কথা বলেছিলেন। অভিনেতা (Mithun Chakraborty) তাকে বলেছিলেন, ‘যদি তুমি তখন সেটা আমার সঙ্গে না করতে তাহলে আমি কখনও তারকা হতে পারতাম না।’ উল্লেখ্য, এই বছর পদ্মভূষণ পুরস্কার হয়ে ভূষিত হয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাকে শেষবার দেখা গিয়েছে কাবুলিওয়ালা ছবিতে। আগামীতে শাস্তি এবং রাজ চক্রবর্তীর নতুন একটি ছবিতে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেতাকে।





