অনস্ক্রিনে সৃজন পর্নাকে জড়িয়ে ধরলে রাগ করেন শ্বেতা? বান্ধবীর সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে কী জানালেন রুবেল?

Rubel talks about Shweta: সামাজিক মাধ্যমে প্রায়শই রুবেল আর স্বেতার বিভিন্ন মুহূর্ত ও চোখে পড়ে। দর্শকদের বেশ পছন্দ হয় তাদের জুটি। তবে টেলিভিশনের পর্দায় সৃজন পর্না জুটির কেমিস্ট্রি সকলের মনে ধরেছে। রুবেল আর পল্লবীর অনস্ক্রিন কেমিস্ট্রি দেখতে পছন্দ করেন বহু দর্শকেরাই। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুতে অভিনয় করেন রুবেল ও পল্লবী। রুবেল সৃজনের চরিত্রে ও পল্লবী পর্নার চরিত্রে অভিনয় করেন। ‌তবে কোন জুটি রুবেলের বেশি পছন্দের। অনস্ক্রিন জুটি রুবেল-পল্লবী নাকি অফ স্ক্রিন জুটি রুবেল-শ্বেতা। এই প্রশ্নের উত্তরে রুবেল জানিয়েছেন, “অবশ্যই রুবেল শ্বেতার জুটি। কারণ এই জুটির সাথে কোন কিছুর তুলনা হয় না। ওটা আমার জীবনের একটি বড় অংশ যেটা ছাড়া আমার জীবন সম্পূর্ণ হয় না” (Rubel talks about Shweta)

দেখতে দেখতে নিম ফুলের মধু ধারাবাহিক ৫০০ পর্ব পার করেছে। ইতিমধ্যেই সেটেই সেলিব্রেশন করেছেন ধারাবাহিকের কলাকুশলীরা। এক সাক্ষাৎকারে রুবেলকে জিজ্ঞাসা করা হয় যখন অনস্ক্রিন পল্লবীকে জড়িয়ে ধরতে হয় তখন শ্বেতা (Rubel talks about Shweta) কি রাগ করেন, এর উত্তরে রুবেল বলছেন, “না, শ্বেতা আমাকে বোঝে, আমরা কেউ কারোর কাজে নাক গলাই না। আমাদের বোঝাপড়া খুব ভালো। তবে আমরা সকলেই তো মানুষ কোথাও কিছু খারাপ লাগলে ওটা ওইটুকু সময়ের জন্যই। কিন্তু তাল মিলটা আছে আমাদের আর আমরা একে অপরকে কাজের ক্ষেত্রে কোন কিছু করতে বারণ করি না” (Rubel talks about Shweta)

সামাজিক মাধ্যমে চোখ রাখলেই রুবেল-স্বেতার বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাই। সকলেই ভীষণ ভালোবাসেন তাদের এই সকল ভালোবাসার মুহূর্ত গুলি দেখতে। ‌তবে এসবের পরেও কি নজর লাগার ভয় রয়েছে অভিনেতার (Rubel talks about Shweta)? রুবেল বলেন, “নজর লাগার ভয় রয়েছেই, সম্পর্কের প্রথম দু বছর কেউ জানতো না, আমার মনে হয় আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমরা যাই করি তাদের জন্যই করি। আর কুনজর দেওয়ার লোকও থাকে সেই নিয়ে ভাবিত নই কারণ আমাদের সম্পর্কটা এতটা দৃঢ় যেখানে কোন কিছু বাধা হতে পারে না”।

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাদের (Rubel talks about Shweta)। বিয়েতে কি সংবাদমাধ্যম স্থান পাবে নাকি নট অ্যালউড হয়ে যাবে। এ প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, “সংবাদমাধ্যমকে না ডাকার বিষয়টা ভীষণ খারাপ। তার কথায় সংবাদমাধ্যমের সাথেই আমরা জড়িয়ে। আমরা যতটুকু জনপ্রিয়তা পেয়েছি তাতে সংবাদ মাধ্যমের অবদান রয়েছে। ‌তাদের বাদ দিয়ে কিছুই হবে না। বিয়ের সবটা জানিয়েই হবে। ডেস্টিনেশন ওয়েডিং নয় ছিমছাম ভাবেই হবে তাদের বিয়ে”।

সাক্ষাৎকারে হবু বউ শ্বেতার নামে প্রশংসা করতে দেখা যায় তাকে (Rubel talks about Shweta)। অভিনেতা বলেন স্বেতার যারা শত্রু তারা ওর সঙ্গে সামনাসামনি কথা বললে তাদের ধারণা বদলে যাবে। সকলকে এতটাই ভালবাসতে পারে।স্বেতা মানুষটা ভীষণ আবেগপ্রবণ। ‌স্বেতা নাকি রুবেল কে বড় তারকা। এই প্রশ্নের উত্তরে রুবেল (Rubel talks about Shweta) জানান, “স্বেতা আমার থেকে অনেক আগে ইন্ডাস্ট্রিতে এসেছে আমি অনেক কিছুই ওর থেকে শিখেছি সে ক্ষেত্রে ও আমার গুরুজন। আমি ওর অনুরাগী ছিলাম। ধারাবাহিক ছাড়াও সিনেমাতে কাজ করেছেন স্বেতা। ওর জনপ্রিয়তা অনেক বেশি”।

RELATED Articles