Rachana Banerjee about memes: রাজনীতিতে আসার পর থেকেই নানানভাবে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাঁকে। নানান মিম বেরিয়েছে তাঁকে নিয়ে। তাঁর নানান কর্মকাণ্ডের জেরে যেন মানুষের কাছে এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছেন তিনি। এই ট্রোলিংয়ে কী বেশ বিরক্ত হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee about memes)?
ভোটের আগে হুগলিতে জোরদার প্রচার করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তীব্র গরম, দাবদাহকে উপেক্ষা করেও পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে। আজ, শনিবার বলাগড়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই এই মিম প্রসঙ্গে রচনা (Rachana Banerjee about memes) বলেন, “আমি সব সময় হাসি। সেটাও সাঙ্ঘাতিক একটা মিমের কারণ। রচনা কেন হাসছে, রচনা কেন খাচ্ছে, রচনা কেন হাত নাড়ছে, রচনা কেন চিৎকার করে কথা বলছে। আমি যা করব তাই মিমস”(Rachana Banerjee about memes)।
এদিন বলাগড়ের নানান এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন রচনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এলাকাতেই একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ করেছিল। বিরিয়ানি রান্না হচ্ছে হইহই করে। আমাকে বলল খেতে। কিন্তু প্রচারে যেতে হবে। বসে বিরিয়ানি খেলে হবে”। এরপরই নিজের মতো হাসতে থাকেন হুগলির তৃণমূল প্রার্থী (Rachana Banerjee about memes)।
প্রচারে বেরিয়ে তাঁর ‘ধোঁয়াই ধোঁয়া’ মন্তব্য থেকে শুরু করে হুগলির দই, ঘুগনি নিয়ে করা নানান মন্তব্যের জেরে বারবার কটাক্ষের মুখে পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee about memes)। তিনি অবশ্য এর আগে বলেছিলেন, এসব তাঁর উপর কোনও প্রভাব ফেলে না। এও জানিয়েছিলেন, এইসব মিম দেখে তিনি হাসাহাসিও করেন। আর এবারও মিম নিয়ে বেশ হালকা মেজাজেই উত্তর দিতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে (Rachana Banerjee about memes)।
এদিন বলাগড়ে প্রচারে গেলে একতারপুরের পঞ্চায়েত এলাকার বাসিন্দারা তাঁকে জল সমস্যা নিয়ে অভিযোগ করেন। তারা জানান, নলকূপ থাকলেও তা থেকে জল তুলতে তারা হিমশিম খাচ্ছেন। সেখানকার মহিলারা তাঁর কাছে জলকষ্ট নিয়ে অভিযোগ করেন। এক মহিলা বলেন, “আমাদের গ্রামে জল নেই। আমরা জলের জন্য মরে যাচ্ছি। দিদিকে বলেছি। দিদি বললেন হবে। সব হবে”।
এদিন এলাকার মহিলাদের আশ্বস্ত করে রচনা বলেছেন, “সবাই ভালোবাসা আর আশীর্বাদ রেখো। তারপর পাঁচ বছর দেখো আমি কী করি। সব সময় পাশে পাবে। বিশ্বাস রেখো, নিরাশ করব না কাউকে”। তিনি যদি সত্যিই হুগলির সাংসদ হন, তাহলে তিনি সকলের সমস্যা কতটা সমাধান করতে পারেন, তা তো সময়ই বলবে (Rachana Banerjee about memes)।





