বছরে আয় করেন কোটি কোটি টাকা। তারপরেও দেনায় ডুবে রয়েছে এই অভিনেতা। নাকি মেয়ে সোনাক্ষীর কাছে কোটি কোটি টাকার দেনা ডুবে রয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। শুধু বাবা নন, মেয়ের কাছে কোটি কোটি টাকা ধার রয়েছে শত্রুঘ্ন সিনহার স্ত্রী অর্থাৎ সোনাক্ষীর মা পুনম শত্রুঘ্ন সিনহা। কেন মেয়ে সোনাক্ষীর থেকে টাকা ধার নেন মা-বাবা। জানেন শত্রুঘ্ন সিনহা কত টাকার মালিক? তার শিক্ষাগত যোগ্যতা (Shatrughan Sinha) কত জানেন?
শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) ২০১৮-১৯ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষ পর্যন্ত প্রতিবছর রোজগার করেছেন যথাক্রমে ৯৭ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা, ৮৯ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা, ৫৮ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা, ৭৩ লক্ষ ৯০ হাজার ৯০ টাকা এবং ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। এই পাঁচ অর্থবর্ষে শত্রুঘ্ন সিনহার স্ত্রী রোজগার করেছেন ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮০ টাকা, ১ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ৬৩০ টাকা, ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৬০ টাকা, ১ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ২৩০ টাকা এবং ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা। তবে এত টাকা রোজগার করেও মেয়ে সোনাক্ষীর থেকে টাকা ধার নিতে হয়েছে তাদেরকে। এত টাকা রোজগার করেও শত্রুঘ্ন সিনহা এবং তার স্ত্রী সোনাক্ষীর থেকে ধার নিয়েছেন মোট ১৬ কোটি ৩৬ লক্ষ টাকা।
জানা গেছে, শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ১৪ টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তার স্ত্রীর ৯টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। স্বামী ও স্ত্রী দুজনের ১৭ টি ও ৩২ টি শেয়ারে বিনিয়োগ রয়েছে। এছাড়াও লোন ও অ্যাডভান্সের বড় তালিকা রয়েছে।
শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) অ্যাম্বেসেডর ও অত্যাধুনিক গাড়ি মিলিয়ে মোট পাঁচটি গাড়ি রয়েছে। তার স্ত্রীর একটি গাড়ি রয়েছে। এছাড়াও শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মূল্যবান ধাতুর গয়না (সোনা, রুপো) রয়েছে ৩ কেজি ৮৯০ গ্রামের এবং তার স্ত্রীর রয়েছে ২ কেজি ৬ গ্রামের। এছাড়াও মূল্যবান পাথর রয়েছে, যার মূল্য লক্ষ লক্ষ টাকা। সমস্ত কিছু মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা। শত্রুঘ্ন সিনহার স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা।
শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) নামে কোনো জমি না থাকলেও, তার স্ত্রীর নামে বিপুল পরিমাণে জমি রয়েছে। শত্রুঘ্ন সিনহার নামে বিভিন্ন জায়গায় মোট ছটি ফ্ল্যাট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে তিনটি ফ্ল্যাট। এছাড়াও অন্যান্য সম্পত্তি হিসেবে বাড়িঘর ইত্যাদি মিলিয়ে শত্রুঘ্ন সিনহার মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১২২ কোটি টাকা। তার স্ত্রীর নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৭ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৭৪০ টাকা। এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকার পাশাপাশি শত্রুঘ্ন সিনহার নামে ১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৫ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকার লোন। শত্রুঘ্ন সিনহার শিক্ষাগত যোগ্যতার উল্লেখ রয়েছে হলফনামায়। সেখানে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ১৯৬৭ সালে স্নাতক হয়েছেন তিনি।





