লোকসভা ভোট আবহে গরম আবহাওয়ায়। এদিকে বঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) মিডিয়ায় উত্তাপ ছড়ান তার ছবি কিংবা বক্তব্যের মধ্যে দিয়ে। বরাবরই ঠোঁট কাটা স্বভাবের তিনি। যেকোনো জবাব স্পষ্টভাবে দিতে ভালোবাসেন। এখন টলিউড অভিনেতা অভিনেত্রীদের ভোটে দাঁড়ানো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই আবহে রাজনীতিতে যোগ দেবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কি বলছেন তিনি। সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিলেন তার মনের ভাব।
রাজনীতিতে যোগদান করার প্রসঙ্গে কথা বললেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। জানিয়েছেন,”ছোটবেলা থেকেই করছি পলিটিক্স। কারোর বাড়িতে যদি চার-পাঁচজন পরিচারিকা থাকে, তাদের পলিটিক্স সামলাতে হয় কতটা ভাবতে পারছ।” তবে ভোট রাজনীতিতে আসার সময় নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের স্পষ্ট জবাব দিয়েছেন সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেছেন, “বয়স বেড়ে যাচ্ছে তাই এখন অনেক ভালো ভালো কাজ করতে চাই।” তবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) কাছে রাজনৈতিক কোন প্রস্তাব এসেছে এ প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন, “প্রস্তাব তো অনেক কিছুরই আসে, তবে ঠিক আছে”।
মমতা শঙ্কর মেয়েদের শাড়ি পরার ভঙ্গি নিয়ে মুখ খুলেছেন।তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মমতা শঙ্করের কথার বিরোধিতা করে এবার মুখ খুলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ। যেকোনো কিছুতেই তাকে মন্তব্য করতে শোনা যায়। মেয়েদের কোন কিছুতে তিনি সবসময়ই এগিয়ে আসেন। এবার মমতা শঙ্করের বক্তব্যের ভিত্তিতে তাকে ব্যঙ্গ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
সাক্ষাৎকারে মমতা শঙ্করের কথাকে ব্যঙ্গ করে একটি ছবি আঁকেন এক ব্যক্তি। ছবিতে দেখানো হয়, একজন মহিলা ল্যাম্প পোস্টের নিচে শাড়ি পরে দাঁড়িয়ে, উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী স্বস্তিকা (Swastika Mukherjee)। এই ছবিটি শেয়ার করে স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘আমিও এরকম একটা ছবি তুলব, ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো খারাপ মেয়েগুলোকে উৎসর্গ করে। শাড়ির আঁচলেই কিনা সব সম্মান লুকিয়ে আছে যদি ওরাও জানত। আমার বন্ধু ফটোগ্রাফাররা একটু হাত খালি হলে জানিও।’
ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) সাথে নাম জড়িয়ে ছিল মীরের। নিপাত বন্ধুত্ব নাকি আরেকটু বেশি কিছু মীর জানিয়েছেন, “স্বস্তিকা (Swastika Mukherjee) আর আমার বহু দিনের বন্ধুত্ব। যা-ই হয়ে যাক, আমরা বন্ধু আছি, থাকবও। আরে এক ইন্ডাস্ট্রিতেই তো কাজ করি! কিন্তু এই স্বাভাবিক সম্পর্ক নিয়ে লোকজনের প্রচুর মাথাব্যথা হয়ে গেল। আমার পরিবার আছে। ওরও আছে। এই নিয়ে আমরা একটাও কথা বলিনি। কারণ, কিছু বললেও সেটা বোঝার মানসিকতা মানুষের নেই। লোকজন অন্য মানুষের সম্পর্ককে যে ভাবে চাটনির মতো ব্যবহার করে, তাতে কথা না বলাই ভাল।”





