শোকস্তব্ধ বলিউড, মাত্র চল্লিশ বছর বয়সেই আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লা!

কখন কার পরপারের ডাক আসবে কেউ জানে না। আজকে বেঁচে আছি, কাল সকাল দেখতে পাব কিনা জানি না‌। এটাই জীবন। কিন্তু কিছু আকস্মিক মৃত্যু আমাদের গভীরভাবে নাড়িয়ে দেয়। সেরকম আজ সকালের একটা খবর স্তব্ধ করেছে গোটা বলিউডকে।

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে ঘুমের একটি ওষুধ খেয়ে ঘুমোতে গিয়েছিলেন তিনি। তারপর আর তিনি ওঠেননি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অভিনেতাকে। ইতিমধ্যে পুলিশের সুরক্ষা ব্যবস্থা রয়েছে হাসপাতালে। এই মুহূর্তে পুলিশের তরফ থেকে তেমন কোনও তথ্য পাওয়া জায়নি। তবে পোস্টমর্টেম হবে অভিনেতার।

‘বালিকা বধূ’ ধারাবাহিকের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সিদ্ধার্থ। তারপর একের পর এক বলিউডে কাজ করে গিয়েছেন। এমনকি আলিয়া ভাট ও বরুণ ধবনের সঙ্গেও ছবিতে কাজ করেছেন অভিনেতা। বিগ বস সিজন ১৩’র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেই সময়ে সকলের চর্চার মূল বিষয় ছিলেন তিনি। শেষমেশ শো’র বিজেতা হয়েছিলেন বলিউডের এই চর্চিত জনপ্রিয় নায়ক। হঠাৎ করে তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর ভক্ত-সহ কাছের বন্ধুরা। সকলেই হতবাক তাঁর এই মৃত্যুতে। সকলের কাছে একটাই প্রশ্ন, যে এত স্বাস্থ্যসচেতন তাঁর কী করে হার্ট অ্যাটাক হতে পারে?

RELATED Articles