এক মহিলাকে অশ্লীল এসএমএস পাঠানোর অভিযোগে তৃণমূলের এক নেতাকে প্রকাশ্যে রাস্তায় জুতো পেটা করলেন মহিলারা। অবাক করা ঘটনাটি ঘটেছে রাজারহাটে। জানা গিয়েছে যে রাজারহাটের দশদ্রোণ এলাকার এক মহিলাকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলে ওই তৃণমূল নেতা বুদ্ধদেব দাস। সেই মহিলাকে নাকি শ্লীলতাহানিও করেন তিনি। এছাড়া ওই মহিলাকে ক্রমাগত ফোন করে বিরক্ত করতেন ওই তৃণমূল নেতা।
দীর্ঘদিন ধরে একই ঘটনা ঘটতে থাকায় আজ ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় ওই মহিলার। পাড়ার লোকেরা ঘটনাটি জানতে পারেন এবং তারপরেই এলাকার মহিলারা একত্রিত হয়ে তৃণমূল নেতাকে রাস্তায় প্রকাশ্যে জুতোপেটা করেন। প্রহারের চোটে তার জামা কাপড় ছিঁড়ে যায়।
ঘটনার খবর পেয়ে বাগুইহাটি থানার পুলিশ জলদি এসে ওই তৃণমূল নেতাকে উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বুদ্ধদেব দাসের বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ এর আগে জমা পড়েছিল।
কলকাতা শহরের উপকণ্ঠে এক তৃণমূল নেতার এহেন আচরণ যেন বুঝিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দল নারীদেরকে কতটা সম্মান দেয়। বাধ্য হয়েই আজ নারী বাহিনীকে রণমূর্তি ধারণ করতে হয়েছিল নিজেদের সম্মান রক্ষার জন্য।






