চুপিসারেই বেরোলেন যশ-নুসরাত, হাসপাতালে ভর্তি হলেন নায়িকা! বৃহস্পতিবারেই ডেলিভারি নাকি?

আর বেশি দিন তো নেই সুখবর আসার‌। জলদিই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে নুসরাত জাহানের সন্তান। আর এইদিন চুপিসারে যশ দাশগুপ্ত আর নুসরাত জাহান বেরিয়ে পড়লেন। জানা গেল হাসপাতালে ভর্তি হয়েছেন নায়িকা, ডেলিভারি হবে বৃহস্পতিবার।

তবে শোনা যাচ্ছে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই মা হবেন নুসরাত জাহান। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহানের জীবনে আসবে ছোট্ট অতিথি।

পাশাপাশি শোরগোল পড়ে গিয়েছে আরও আরেকটি খবরে। জানা গিয়েছে, এদিন নুসরাত জাহানের সঙ্গে থাকবেন ‘প্রেমিক’ যশ দাশগুপ্ত। জোর চর্চা চলছে এই নিয়ে। নিখিল জৈনর সঙ্গে সম্পর্কে ফাটল ধরার পর থেকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক সকলের চর্চার বিষয় হয়ে ওঠে। এমনকি বাচ্চার বাবা কে? সেই নিয়ে প্রশ্ন ওঠে অভিনেত্রীর দিকে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

কিন্তু এদিকে প্রেগন্যান্সি চলাকালীন সবসময় পাশে দেখা গিয়েছে যশকে। হাসপাতালেও নুসরাতের পাশে থাকবেন তিনি। রবিবার নিজেদের আউটিংয়ের একটি ছবি পোস্ট করে হবু মা নুসরাত জাহান লেখেন, ভালো দিনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেদিন থেকে ফের গুঞ্জন শুরু হয় তাঁকে ঘিরে। তাহলে কী এই সপ্তাহেই মা হতে চলেছেন অভিনেত্রী?

মঙ্গলবার যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরি বলে দেয়, তাঁরা একসঙ্গে সময় কাটাচ্ছেন। মাঝে বুধবার সকালেই জানা গিয়েছে, নুসরাতের প্রেগন্যান্সি একদম দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছে। খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখতে চলেছে নুসরাত জাহানের সন্তান। সুখবর পাওয়ার আশায় বসে রয়েছেন অনেকে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles