‘বয়স তো কমছে, আরও সুন্দর লাগছে’, সৌরভের সঙ্গে ফ্লার্ট অভিনেত্রীর, ‘ডোনা বৌদি মারবে এবার’, রসিকতা নেটিজেনদের

বাংলা টেলিভিশনের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন অদিতি চট্টোপাধ্যায়। এই মুহূর্তে জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর অভিনয়ের সঙ্গে সঙ্গে তাঁর সৌন্দর্য দর্শকের নজর কাড়ে বারবার। সম্প্রতি, এই ধারাবাহিকের কলাকুশলীরা হাজির হয়েছিলেন ‘দাদাগিরি’র মঞ্চে। সেখানেই দাদার নিজের মুগ্ধতার কথা জানালেন অদিতি।

দাদাগিরির সেটে অদিতি দারুণ প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বলেই দেন, “আপনাকে তো অসম্ভব সুন্দর লাগেই। সব সময়ই লাগে। তবে এবার এসে আরও আরও সুন্দর লাগছে। একটা ভীষণ… কী বলতে পারব না। ইউ আর লুকিং গ্রেট… জাস্ট অসাধারণ লাগছে”। সুন্দরী অভিনেত্রীর মুখে এমন প্রশংসা শুনে বেশ লজ্জা পান সৌরভও। তবে মুচকি হেসে দাদা বলেন, “ধন্যবাদ ম্যাম, এই জন্যই দাদাগিরিতে আসা। আমাকে সবসময় আপগ্রেড থাকতে সাহায্য করে”।

এখানেই থেমে থাকেন নি অভিনেত্রী। তিনি আরও বলেন, “আপনার বয়সটা কিন্তু ক্রমশ কমছে”। বাদ যান সৌরভও। তিনিও পাল্টা বলেন, “ভালো তো! উপরে না গিয়ে নীচের দিকে… কারণ আমাকে আপনাদের সকলের সঙ্গে কম্পিট করতে হয়”। এমনই নানান হাসিমজায় চলতে থাকে সেই পর্ব।

তবে সেই পর্বের এই ক্লিপিংস কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমন ভিডিও দেখে নেটিজেনরাও বেশ মজা পেয়েছেন। কেউ কেউ আবার সৌরভের ড্যাশিং পারসোনালিটির প্রশংসাও করেছেন। তবে একজন নেটিজেন আবার অভিনেত্রীকে সতর্ক করে বলেছেন, “ডোনা বৌদি এবার আপনাকে খুব মারবে। তবে দাদা সত্যিই সুপুরুষ”।  

প্রসঙ্গত, জি বাংলার নতুন ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’-তে নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করছেন রণজয় বিষ্ণু ও শ্বেতা ভট্টাচার্য। গ্রাম থেকে শহরে এসে সর্বস্ব হারায় শ্যামলী। এরপর তাঁর সহায় হয়ে ওঠে। অনিকেত। কীভাবে এই দুই মানুষ একে অপরের ভরসার জায়গা হয়ে ওঠে, তাই নিয়েই এগোবে গল্প। এই অনিকেতের মায়ের ভূমিকায় অপরাজিতার চরিত্রেই দেখা যাচ্ছে অদিতি চট্টোপাধ্যায়কে।

আরও অন্যান্য খবর