সাথে নেই ছেলে-স্বামী, নষ্ট হয়ে গিয়েছে ফুসফুস-কিডনি, কেমন রয়েছেন এখন পর্দায় দাপুটে চরিত্রে অভিনয় করা অঞ্জনা বসু?

অঞ্জনা বসু (Anjana Basu) বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তার অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। জানেন এই দাপুটে অভিনেত্রীর বাস্তব জীবনটা কেমন? ১০ই এপ্রিল ১৯৭৫ সালে হাওড়া জেলায় একটি একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন অঞ্জনা বসু (Anjana Basu)। বাবা নাট্য দলের সদস্য হওয়া সত্ত্বেও মেয়েকে অভিনয়ে আসতে দিতে আপত্তি ছিল তাঁর। ‌ ছোট থেকেই অঞ্জনা বসু পারদর্শী ছিলেন নাচ, আবৃত্তিতে। ‌ভারতনাট্যম নাচের ট্রেনিং ছোটবেলা থেকেই নিয়েছিলেন তিনি।

পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন অঞ্জনা বসু (Anjana Basu)। হাওড়া গার্লস স্কুল থেকে পড়াশোনা করে বিজয় কৃষ্ণ গার্লস কলেজে ভর্তি হন মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য। সেখানে পড়াশোনার পর স্নাতকোত্তরের জন্য রাজাবাজার সাইন্স কলেজে ভর্তি হন। তবে এরপর বিয়ে হয়ে যায় অঞ্জনা বসুর। তাই লেখাপড়া আর শেষ করা হয়নি। বিয়ে করেন সুমন্ত বসুকে।

অভিনেত্রীর (Anjana Basu) স্বামী এয়ার লাইন্সে যুক্ত ছিলেন। বিয়ের পর স্বামীর সাথে পাটনা শহরে চলে যান অভিনেত্রী। পাটনাতে সুমন্ত বসু ও অঞ্জনার প্রথম সন্তানের জন্ম হয়। ছেলের নাম রাখেন অরিত্র। ছেলে বড় হলে অভিনেত্রী হওয়ার জন্য কলকাতা শহরে ফিরে আসেন অঞ্জনা (Anjana Basu)।

কলকাতায় ফিরে এসে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন অঞ্জনা বসু (Anjana Basu)। মডেলিং এর মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন।‌ সেখান থেকেই আসে ছোট পর্দায় কাজের সুযোগ আসে। প্রথমে ২০০৩ সালে আলফা বাংলায় রবির আলো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় অঞ্জনাকে (Anjana Basu)। এরপরেই বড় পর্দায় কাজের সুযোগ আসে। ২০০৫ সালে রাত ১২:০৫ নামে একটি ভৌতিক ছবি করেন অভিনেত্রী। ছবির হাত ধরেই বড় পর্দায় আসেন তিনি। তারপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।

একাধিক ধারাবাহিক ও চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করে বেরিয়েছেন। ধারাবাহিকে বা চলচ্চিত্রে রাশভারী গৃহকর্তী রূপেই দেখা যায় অঞ্জনাকে (Anjana Basu)। বর্তমানে তিনি পা রেখেছেন ও রাজনীতির ময়দানে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সফল মা ও স্ত্রী তিনি। অঞ্জনা স্বামী কর্মসূত্রে দিল্লি নিবাসী। ২৩ বছরের ছেলে অরিত্র পড়াশোনার জন্য বিদেশে পাড়ি দিয়েছে। ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে পিএইচডি করছেন অরিত্র। কলকাতায় অভিনয় সূত্রে থাকেন অঞ্জনা বসু (Anjana Basu)। কর্মসূত্রে আলাদা থাকলেও সকল অনুষ্ঠানে তাদের একসাথে দেখা যায়।

কিছুমাস আগে শারীরিক অসুস্থতা নিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অঞ্জনা বসু (Anjana Basu)। সেখানে তিনি জানিয়েছিলেন কোভিড থেকে শুরু করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ফুসফুস, কিডনির সব নষ্ট হয়ে গিয়েছে, এমনকি ডায়াবেটিস রয়েছে অভিনেত্রীর, তাই বাঁচার আশা ছিল না। বহুদিন কাজ থেকে ছুটি নিয়েছিলেন, তবে এখন ভালো থাকায় আবারও কাজে ফিরেছেন।

RELATED Articles