মোদী সরকারের সাফল্য! অর্থকষ্টে থাকা প্রবীণ শিল্পীদের জন্য গত ৫ বছরে কোটি কোটি টাকা খরচ কেন্দ্রের, ৭২ হাজার টাকার সুবিধা পান ষাটোর্ধ্ব শিল্পীরা

Modi Government Financial Aid for Veteran Artists: জীবনের বেশিরভাগ সময়টাই তারা বিলিয়ে দিয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। নিজের সমস্তটুকু দিয়ে কাজের মাধ্যমে সাফল্য এনেছেন শিল্প ক্ষেত্রে। কিন্তু এখন বয়সের ভারে হারিয়েছেন কর্মক্ষমতা। কাজ নেই তো টাকা নেই, এই কথাটার মর্ম বোঝেন শিল্পীরা। যতদিন তাদের শিল্পীসত্ত্বা জীবিত রয়েছে, ততদিনই তারা ইন্ডাস্ট্রির। তারপর সেই বর্ষীয়ান শিল্পীদের খোঁজ আর ইন্ডাস্ট্রির ক’টা লোকই বা রাখেন। তবে সেই সমস্ত প্রবীণ শিল্পীদের কথা ভেবেই এক দারুণ প্রকল্প শুরু করেছিল মোদী সরকার (Modi Government Financial Aid for Veteran Artists)। যা বছরের পর বছর ধরে সাফল্যের মুখ দেখেছে।

২০১৯ সালে মোদী সরকারের উদ্যোগে শুরু হয় একটি বিশেষ প্রকল্প। নাম প্রবীণ শিল্পীদের আর্থিক সাহায্যের প্রকল্প (Financial Assistance Program for Veteran Artists)। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বা তার বেশি বয়সী শিল্পীরা মাসিক একটা ভাতা পেয়ে থাকেন (Modi Government Financial Aid for Veteran Artists)। প্রবীণ শিল্পী যাদের বার্ষিক আয় ৭২ হাজার টাকারও কম, তারা এই প্রকল্পের আওতায় আসেন। এই প্রকল্পের মাধ্যমে ষাটোর্ধ্ব শিল্পীরা বেশ উপকৃত হন বৈ কী!

মোদী সরকারের এই বিশেষ প্রকল্পের মাধ্যমে ষাটোর্ধ্ব শিল্পীরা বর্তমানে মাসিক ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য পান। অর্থাৎ বছরে কেন্দ্র সরকার এক একজন শিল্পীর জন্য খরচ করে ৭২ হাজার টাকা। একটা সময়ে যখন শিল্পীরা নিজেদের শ্রম দিয়ে শিল্পকে বাঁচিয়ে রেখেছিলেন, কিন্তু এখন তারা নিজেদের খরচ চালাতে অপারগ, সেই সময় শিল্পীদের একটু ভালো রাখতেই এই প্রকল্প শুরু করে কেন্দ্র সরকার (Modi Government Financial Aid for Veteran Artists)

গত ৫ বছরে এই প্রকল্পে সরকারি অনুদান বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবর্ষে যখন এই প্রকল্প শুরু হয়, সেই সময় পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ছিল ৮ লক্ষ ২৬ হাজার টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই বরাদ্দই বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ ৫৩ হাজার টাকায়। সরকারি হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গে ২০১৯-২০ অর্থবর্ষে ২৫ জন, ২০-২১ অর্থবর্ষে ৩৭ জন, ২১-২২ অর্থবর্ষে ৩২ জন এবং ২২-২৩ অর্থবর্ষে ২৭ জন শিল্পী এই সুবিধা পেয়েছেন (Modi Government Financial Aid for Veteran Artists)

গত ৫ বছরে এই প্রকল্পে কেন্দ্র সরকার মোট খরচ করেছে প্রায় ২৯ কোটি টাকা। এই প্রকল্পের দ্বারা সবথেকে বেশি উপকৃত হয়েছে ওড়িশা (Modi Government Financial Aid for Veteran Artists)। সে রাজ্যে গত অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ধার্য করা হয়েছিল ১০ কোটি ৬৩ লক্ষ টাকা।

RELATED Articles