সুশান্ত পুরোপুরি অতীত, বয়ফ্রেন্ড ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন অঙ্কিতা লোখান্ডে!গোপন খবর ফাঁস করলেন আর এক অভিনেতা, ক্ষুব্ধ সুশান্ত অনুরাগীরা

টেলিদুনিয়ার জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন অঙ্কিতা লোখান্ডে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। পবিত্র রিস্তা করার আগেও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছিলেন সুশান্ত। কিন্তু ২০০৯ সালে একতা কাপুড়ের ‘পবিত্র রিস্তা’তে কাজ করে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন প্রয়াত অভিনেতা।

পাশাপাশি এই সিরিয়ালে একসঙ্গে মানব-অর্চনার জুটিতে অভিনয় করে, বাস্তবে অঙ্কিতা এবং সুশান্তের মধ্যে তৈরি হয়েছিল এক বিশেষ ‘পবিত্র রিস্তা’। তাঁদের বাস্তবে প্রেমের রসায়ন ছিল সিরিয়ালের প্রধান ইউএসপি। দর্শকদের মনে মানব-অর্চনার সঙ্গে জায়গা করে নিয়েছিল সুশান্ত-অঙ্কিতার জুটিও। তাদের নিয়ে দর্শকদের উন্মাদনা শেষ ছিল না। কিন্তু এখন সেই জুটির একজন উপস্থিত রয়েছেন, আর অন্যজন আমাদের মধ্যে নেই। এরই সঙ্গে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন অঙ্কিতা। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা লোখন্ডে। কিন্তু এই খবরে তেমন খুশি নন সুশান্ত-অঙ্কিতার ভক্তরা।

মনে শত কষ্ট চেপে রেখে সত্যিটা আজ সকলকেই মানতে হচ্ছে। চলে গিয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। তাঁর মৃত্যুর খবর আচমকা সামনে আসতেই, পায়ের তলার মাটি সরে গিয়েছিল সকলের। হতবাক হয়ে গিয়েছিলেন মানুষজন। ভাষা খুঁজে পাচ্ছিলেন না কেউই। কিন্তু আজ সকলকে সেই কঠিন সত্যি মেনে নিতে হচ্ছে। বছর ঘুরে গিয়েছে। এখন আবার তাঁর অভিনীত জনপ্রিয় ধারাবাহিককে মানুষের মনে জাগিয়ে তুলতে শুরু হয়েছে ‘পবিত্র রিস্তা ২.০’।

এই নতুন ‘পবিত্র রিস্তা’তে মানবের চরিত্রে অভিনয় করছেন শাহীর শেখ। যাকে আবার একই সঙ্গে দেখা যাচ্ছে সনি চ্যানেলের ‘কুছ রঙ্গ পেয়ার কে অ্যাসে ভি’ ধারাবাহিকে। ‘পবিত্র রিস্তা’র নতুন ভার্সন দেখার জন্য উৎসাহিত ছিলেন দর্শকেরা‌। এবারে একটি সাক্ষাৎকারে অভিনেত্রীর বিয়ের ব্যাপারে এক বড় তথ্য ফাঁস করে দিলেন নতুন মানব। সাক্ষাৎকারে অঙ্কিতাকে জিজ্ঞেস করা হয়, ‘পবিত্র রিস্তা’র পর তিনি কোন কাজ করবেন? তাতে অভিনেত্রী জানান, ‘এইমুহূর্তে এরপর আর কোন কিছু করার পরিকল্পনা নেই’। আর ঠিক সেই সময় শাহীর মুখ ফস্কে বলে বসেন, “তবে তো তোমার বিয়ে হচ্ছে”।

অবাক হয়ে শাহীরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন অঙ্কিতা। নিজের বিয়ে নিয়ে অঙ্কিতা বলেছেন, “বিয়ে এমন একটি জিনিস যা খুবই সুন্দর। হ্যাঁ, আমি আমার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। খুব শীঘ্রই হতে চলেছে এবং আমি জয়পুর অথবা যোধপুর রাজস্থানী বিবাহ পছন্দ করি।” দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে ডেট করছেন অভিনেত্রী। বিয়ে নিয়েও ভাবনা চলছে কিছুদিন ধরে। তবে পাকাপাকি কবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী, তা জানা নেই।

পাশাপাশি সুশান্ত বেঁচে থাকলে তাঁর এই নতুন ‘পবিত্র রিস্তা’ নিয়ে কি প্রতিক্রিয়া হতো সেই প্রসঙ্গে প্রাক্তন প্রেমিকা তথা পবিত্র রিস্তা’র নায়িকা জানালেন, “সুশান্ত এটিকে খুবই ভালবাসতেন। আমরা যখন একসঙ্গে থাকতাম তখন সব সময় এই সিরিয়ালের জন্য আমাকে উৎসাহিত করতো। এটাকে সমর্থন করতেন। এই অনুষ্ঠান ওর হৃদয়ে সব সময় রয়েছে।” এখন শুধুমাত্র মনের চোখ দিয়েই অভিনেতাকে দেখতে হবে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর