অভিনেত্রী শ্রীলেখা মিত্র শহর ছাড়ার পর থেকেই তাঁকে নিয়ে নানান বিতর্ক শুরু হয়েছে। প্রথমে তাঁর দত্তক নেওয়া সারমেয়র মৃত্যুর ঘটনা নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। আর এবার ভেনিসে গিয়ে নিজের পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন শ্রীলেখা। সিপিএমের লোকজনই তাঁকে নিয়ে করলেন সমালোচনা।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল বাংলা ছবি। সৌজন্যে বিক্রম সেনগুপ্তের ছবি ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন কলকাতা’। গত ৭ই সেপ্টেম্বর ভেনিসের রেড কার্পেটে হাজির জন শ্রীলেখা। পরনে ছিল সবুজ শিফন শাড়ি, ডিপ কাট ব্লাউজ, সঙ্গে খোলা চুল, হালকা মেকআপ, অল্প গয়না। নিজের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
তাঁর এই ছবি দেখেই তা ‘অভদ্র’ বলে সম্বোধন করলেন এক নেটিজেন। অভিনেত্রীকে নিয়ে তিনি আবার বেশ কিছু কথা লিখেও ফেললেন। সমালোচনা করলেন তাঁর পোশাকের। তবে শ্রীলেখাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনিও সেই পোস্টের নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখলেন, তাঁর বাম বিশ্বাসের মৃত্যু হয়েছে।
কস্তুরী রাকা নামের সেই মহিলা লিখেছেন, “এই ছবিটি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের । আমাদের বাংলার ছায়াছবি সেখানে সুযোগ পেয়েছে তার জন্য আমি অবশ্যই গর্বিত। তবে এই ছবিতে সকলকে একটা বিষয় লক্ষ্য করতে বলবো। একজন ছাড়া, অন্যরা বেশিরভাগ বিদেশী হলেও শরীরের অধিকাংশ ঢাকা ভদ্র পোশাক পরেছে। আর একজন শাড়ি পরলেও ব্লাউজের বেশীরভাগই উন্মুক্ত। শাড়ি পরলেই যে ভদ্র পোশাক পরা হয় তা কখনোই নয়। বরঞ্চ এই ছবিতে যা দেখা যাচ্ছে বিদেশীরা অনেক ভদ্র পোশাক পরেছে। শেষে বলব এই ছবিটি আমার প্রোফাইলে পোস্ট করার জন্য দুঃখিত ও লজ্জিত। এই মহিলার আরও অনেক ছবি ফেসবুকে দেখা যায়, সেই ছবি তো পোস্ট করতেই পারব না”।
শ্রীলেখা বলেন যে এমন পোস্ট দেখে তিনি বেশ আঘাত পেয়েছেন বা বলা ভালো এমন মানসিকতার পরিচয় দেখে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মুগ্ধতা বাড়ছে আমার দলের প্রতি। এরা নাকি লিবারাল! মানুষের কাজের থেকে এবার তার পোশাক নিয়ে….তথাকথিত শিক্ষিত মহিলার থেকে’!!! কেয়া বাত”। অভিনেত্রী আরও বলেন, “আমি একসময় বলতাম, লেফট ইজ অলওয়েজ রাইট। সেকথা আমি ফিরিয়ে নিচ্ছি। আমা

র বিশ্বাসের মৃত্যু হয়েছে”।
কিছুদিন আগেই দত্তক নেওয়া সারমেয়র মৃত্যুর ঘটনায় শশাঙ্ক ভাবসরকে নিন্দার পাশাপাশি রেড ভলেন্টিয়ার্সদের নাম বারবার নিজের পোস্টে এনেছিলেন শ্রীলেখা। সেই সময় বাম সমর্থকরা তাঁর উপর বেশ চটেছিলেন। আর এবার ফের বামেদের সমালোচনা করায় এরপর বাম সমর্থকদের তরফে অভিনেত্রীকে কী কী বলা হয়, এখন সেটাই দেখার।





