১৯৯১ সালে ভবেশ কুন্ডু পরিচালিত বৌরানী সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন অনুশ্রী দাস (Anusree Das)। প্রথম কাজের পরই তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। জুটি বেঁধেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের সাথে। অভিনেতা ভাস্কর ব্যানার্জীর সাথে অনুশ্রীর জুটি সবচেয়ে বেশি হিট ছিল।রবি ওঝা থেকে শুরু করে মনোজ মিত্রর মতো দাপটে অভিনেতাদের সাথে কাজ করেছেন। ক্যারিয়ারের যত বেশি সফলতা অর্জন করেছেন তার থেকেও বেশি অপ্রাপ্তি রয়ে গেছে ব্যক্তিগত জীবনে।
ব্যক্তিগত জীবনে একেবারেই সুখের মুখ দেখেননি অভিনেত্রী অনুশ্রী দাস। শোনা যায় অভিনেত্রী হিসেবে অনুশ্রী (Anusree Das) যখন সাফল্যের মধ্য গগনে তখনই তার জীবনে আসে প্রেম। বিখ্যাত খলনায়ক ভরত কলের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। এমনকি তাদের ঘনিষ্ঠতার কথাও শোনা যেত টলিপাড়ায়। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিবাহিত জীবন সুখের হয়নি।
অনুশ্রীর (Anusree Das) সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকাকালীন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ভরত কল। তৎকালীন বহু অভিনেত্রীদের সাথে ভরত কলের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। শেষমেষ তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন অনুশ্রী (Anusree Das)। সূত্রের খবর বিচ্ছেদের পর নাকি একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি তার স্বামীর বদলে যাওয়া মেনে নিতে না পেরে অবসাদে ভুগছিলেন তিনি। একের পর এক সিনেমা হাতছাড়া হতে থাকে তার।
অনুশ্রীর (Anusree Das) সাথে বিচ্ছেদের পরই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন ভরত কল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিবাহবিচ্ছেদের পর আর কোন সম্পর্কে থাকতে দেখা যায়নি অনুশ্রীকে। এখনো পর্যন্ত সব জায়গায় দাপটের সাথে কাজ করে চলেছেন অনুশ্রী (Anusree Das) । এমনকি কিছুদিন আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোয় অভিনেতা ভরত কলের বর্তমান স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অনুশ্রী।
অভিনেত্রী অনুশ্রী দাস (Anusree Das) যে অবসাদ কাটিয়ে ফের কাজে ফিরতে পেরেছেন সেটাই সবচেয়ে ভালো খবর। তবে ডিভোর্সের পর আর কোনো সম্পর্কে জড়াননি তিনি। এমনকি ঘনিষ্ঠ কোন দৃশ্যে অভিনয় করবেন না বলে বড় বড় পরিচালকদের ফিরিয়েছেন।





