West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector: একদিন আগেই জানা গিয়েছিল, রাজ্যে পেট্রোল-ডিজেলের ভ্যাট বাড়ানোর জন্য পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে বাংলায়। আর এবার সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেও বাড়ল বাংলার মানুষের খরচ। কারণ এবার জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি তুলে নিল রাজ্য সরকার (West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector)। স্ট্যাম্প ডিউটিতে এর আগে ২ শতাংশ ছাড় দিত রাজ্য সরকার। এবার আর তা থাকবে না।
করোনাকালে রাজ্যের আবাসিক শিল্প বেশ ধাক্কা খেয়েছিল। সেই আম্য মানুষের আর্থিক পরিস্থিতিও বেশ খারাপ হয়ে পড়েছিল। রাজ্যের আর্থিক বৃদ্ধির গতিও কমে যায়। এর জেরে ২০২১ সালের অর্থবর্ষে রাজ্য সরকার জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের ঘোষণা করেছিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ছিল এর মেয়াদ। এই ছাড়ের মেয়াদ আর নতুন করে বাড়াতে চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগে স্ট্যাম্প ডিউটিতে যে ২ শতাংশ ছাড় মিলত, এখন আর তা মিলবে না (West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector)।
শুধুমাত্র জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ই নয় (West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector), কোনও এলাকার সম্পত্তির সরকারি দামও ১০ শতাংশ কমানো হয়েছিল ২০২১ সালে। কিন্তু সেই ছাড়ও এখন আর মিলবে না। গতকাল, সোমবার থেকে এই দুই ছাড় যে আর কার্যকর থাকছে না, তা লিখিতভাবে নবান্নে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, রাজ্য সরকার ২০২১ সালে স্ট্যাম্প ডিউটির উপর ২ শতাংশ ছাড় দেওয়ার ফলে গত ৩ বছরে প্রায় ৬০ লক্ষেরও বেশি জমি-বাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। আর এর ফলে রাজ্যের রাজকোষও বেশ ভরেছে। আর্থিক অবস্থা উন্নতি হয়েছে রাজ্যের। ২০২১-২২ অর্থবর্ষে রেজিস্ট্রেশন হয়েছে ২০ লক্ষ ৮৬ হাজার ৮১৪টি জমি-বাড়ির। ২০২২-২৩ অর্থবর্ষে সেই সংখ্যাটা ছিল ২২ লক্ষ ১৩ হাজার ৫৭৫ আর ২০২৩-২৪ অর্থবর্ষে রেজিস্ট্রেশন হয় ২০ লক্ষ ২৩ হাজার ৯৪০টি জমি-বাড়ির। রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতি এখন ভালো হওয়ায়, এই স্ট্যাম্প ছাড় এবার তুলে নিল সরকার (West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector)।
রাজ্যের এ সিদ্ধান্তে যে জমি-বাড়ি কেনার ক্ষেত্রে দাম এবার বাড়বে, তা বলাই বাহুল্য। আর এর জেরে চাপ পড়বে মধ্যবিত্তের পকেটেই। এই নিয়ে যদিও রাক্য সরকারকে তোপ দাগতে ছাড়ে নি বিরোধীরা। তাদের কথায়, কেন্দ্র যদি তেল বা গ্যাসের দাম বাড়ায়, তাহলে তা সহজেই ভোট রাজনীতি বলে চালানো হয়। আর এদিকে লোকসভা ভোট মিত্তেইজে রাজ্য সরকার একের পর এক ছাড় প্রত্যাহার করে নিচ্ছে (West Bengal Government withdrew 2 percent stamp duty for real estate sector), তা নিয়ে কোনও প্রতিবাদ নেই।





