টলিউডের এই সুপারস্টারকে বিয়ে করতেই উচ্চমাধ্যমিকে ভালো ফল করেন অন্বেষা, অভিনেত্রীর স্বপ্নের নায়ক কে? দাদাগিরিতে এবার ঘটকালি করলেন সৌরভ

বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এবারের সেই ‘দাদাগিরি’ ১০ বছর পূর্ণ করল। সঞ্চালক হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই প্রশংসিত সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বহু জায়গার লোক এই মঞ্চে এসে, তাদের জ্ঞানের ভান্ডার উজাড় করে দেয়। দাদাগিরি ১০ শোটি জি বাংলায় প্রতি শনি এবং রবিবার সম্প্রচারিত হয়। দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) কেউ দেখা যায় প্রতিযোগীদের বিভিন্ন উত্তর দিতে। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সঞ্চালিত এই শো রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়। দেখতে দেখতে পাঁচ মাসের সফর পার করে ফেলেছে সৌরভ সঞ্চালিত এই শো। দাদাগিরির এই সিজনে কখনো মঞ্চ আলোকিত করতে এসেছে খুদেরা। ‌‌আবার কখনো এসেছেন নায়ক নায়িকারা। এসেছেন বহু প্রতিভার মানুষজন।

সম্প্রতি দাদাগিরির এপিসোডের নতুন প্রোমো প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে দাদাগিরির মঞ্চে এসেছেন টলিপাড়ার অভিনেত্রীরা। পায়েল সরকার, মধুমিতা সরকার, অন্বেষা হাজারাদের দেখা যাবে দাদাগিরির শো-তে। বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অন্বেষা হাজরা। জি বাংলায় এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতের শুরু হয়েছিল। শেষ সন্ধ্যাতারা ধারাবাহিকে দেখা গিয়েছিল অন্বেষাকে। তারপর থেকে বিরতিতেই রয়েছেন অভিনেত্রী। এবার দাদাগিরির মঞ্চে হাজির অন্বেষা। দাদাগিরির মঞ্চে এসে অভিনেত্রীর চোখে-মুখে উচ্ছাস ।

চ্যানেলের তরফে সামনে এসেছে শো-এর নতুন প্রোমো। তাতে নিজের গোপন প্রেমকাহিনি ফাঁস করলেন অন্বেষা। অন্বেষা জানিয়েছেন স্কুলজীবনে তার একটাই মাত্র স্বপ্ন ছিল ভালো নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা। তবে উচ্চমাধ্যমিকে পাস করার স্বপ্ন ছিল কেরিয়ার গড়ার জন্য না অভিনেতা দেবকে বিয়ে করার জন্য।

দাদাগিরির প্রোমোয় অন্বেষাকে বলতে শোনা গেল, “আমার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্টের পিছনে দীপক অধিকারীর অনেক বড় হাত আছে। কারণ আমি ভেবেছিলাম খুব ভালো করে পড়াশোনা করে কলকাতায় যাব। তারপর গিয়ে দেবকে বিয়ে করে নেব।” অন্বেষার কথার উত্তরে সৌরভ জানান, “এখনও চান্স আছে তো…. দেব আসবে একটু পড়ে”।

উল্লেখ্য, প্রায় বেশ কয়েক বছর ধরে অভিনেত্রী রুক্মিণী মিত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব। তবে এখনও অবিবাহিত রয়েছেন অভিনেতা। তৃতীয়বার ভোটের ময়দানে দেখা যাবে তারকা সংসদকে। তাই লোকসভা নির্বাচনের আগে ব্যস্ততা তুঙ্গে। চলছে প্রচারের কাজও। এসবের মাঝেই নিজের ছবির ১০০ দিন পূর্তি সেলিব্রেট করেছেন সকলের সাথেই।

আরও অন্যান্য খবর