রবিবার, ৭ এপ্রিল ২০২৪
মেষ রাশি (২১মার্চ – ২০এপ্রিল): আজ দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দেশে আগমন হবে। পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। বিদেশ যাত্রায় অগ্রগতি।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): প্রবাসী ভাই বোনের সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক কাজে আজ বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। বকেয়া বিল আদায় হতে পারে।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন): বৈদেশিক কাজে আজ অগ্রগতি। কর্মক্ষেত্রে সফল হতে পারবেন। পদস্ত বিদেশী কোনো কর্মকর্তার সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। পিতার সাথে বিদেশ যাত্রা বা দূর দেশে যাত্রার যোগ।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): পারিবারিক জীবনে ধর্মীয় ও আধ্যাত্মীক কোনো অনুষ্ঠান হবে। বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ।
সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): আজ পুরোন কিছু লেনদেনের জটিলতা দূর হবে। ব্যাঙ্কারদের আজ কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক ক্ষেত্রে নতুন করে ঋণ না করাই হবে ভালো। রাস্তাঘাটে সতর্ক হতে হবে।
কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): ব্যবসায়ীক কাজে আজ উন্নতি। বৈদেশিক পণ্য ব্যবসায় ভালো লাভ হবে। গৃহস্থালী বিষয়ে জীবন সাথীর সাহায্য পাবেন। প্রবাসী জীবন সাথীর দেশে আগমনের যোগ। ব্যবসা বাণিজ্যে ভালো রোজগারের দিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): ব্যবসার প্রচারে অর্থ ব্যয় হবে। কর্মক্ষেত্রে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাথে সুন্দর একটি সহযোগীতার দিন পার করবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): আজ মেধা ভিত্তিক কোনো প্রতিযোগীতায় অংশ নিতে পারেন। প্রেমিকের বিদেশ যাত্রার যোগ প্রবল। সন্তানের বিয়ে শাদীর আলোচনায় অগ্রগতি হবে।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): আজ বিদেশ যাত্রার যোগ প্রবল। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সংসারিক ক্ষেত্রে আজ প্রত্যাশা পূরণের সময়। ব্যবসায়ীক কাজে উন্নতি হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০জানুয়ারি): প্রবাসী ছোট ভাই বোনের আজ গৃহে আগমন হবে। পারিবারিক কাজে প্রতিবেশীর সাহায্য লাভের আশা। ই-কমার্স ব্যবসায় ভালো রোজগার হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ফেব্রুয়ারি): আজ বিদেশ থেকে অর্থ লাভের দিন। সাংসারিক ক্ষেত্রে আত্মীয়দের সাহায্য লাভের আশা। সঞ্চয়ে উন্নতির আশা।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বিদেশ যাত্রার যোগ প্রবল। সংসারের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আজ রাগ ও জেদ ত্যাগ করতে হবে। অংশিদারী ব্যবসায় প্রতারিত হতে পারেন।






