‘চিরদিনের জন্য’! টলিপাড়ার নতুন গুঞ্জন, প্রেমে পড়লেন সকলের প্রিয় ‘রাই’ আরাত্রিকা, কাকে মন দিলেন অভিনেত্রী?

মিতুল নামেই পরিচয় পেয়েছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)জি বাংলার (zee bangla) একসময়ের অন্যতম জনপ্রিয় খেলনা বাড়ি (khelna bari) ধারাবাহিকে আরাত্রিকা মিতুল চরিত্রটিতে অভিনয় করেই পেয়েছিলেন দর্শকদের ভালোবাসা। মিতুল চরিত্রটি ছিল একজন মৃৎশিল্পী। মাটির পুতুল বানিয়ে অস্তিত্বের সঙ্গে লড়াই করা চরিত্রটিতে অভিনয় করে নিতে নিয়েছিলেন দর্শকদের মন। হয়ে উঠছিলেন দর্শকদের মাঝে তবুও জনপ্রিয়।

বর্তমানে জি বাংলার যে ধারাবাহিকগুলি সবথেকে জনপ্রিয় তার মধ্যে একটি হলো মিঠিঝোরা। এই ধারাবাহিকেই আবার ছোট পর্দায় দেখা যাচ্ছে আরাত্রিকাকে। প্রথম দিন থেকেই এই ধারাবাহিক জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। প্রত্যেক সপ্তাহেই টিআরপির লড়াইয়ে ভালোই ফল করে দেখায় ধারাবাহিকটি। এই ধারাবাহিকেও রাই চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এরই মাঝে গুঞ্জন শোনা যাচ্ছে যে আরাত্রিকার মনে নাকি জেগেছে প্রেম। এখন আর সিঙ্গেল নন তিনি। অনস্ক্রিনে যখন দাম্পত্য জীবন এসে ঠেকেছে তলানিতে তখন অফস্ক্রিনে নতুন প্রেমের ছোঁয়া। নতুন নাচের সঙ্গীর সঙ্গেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলেই কান‌ পাতলে শোনা যাচ্ছে সিরিয়াল পাড়ার ভিতরে।

সোশ্যাল মিডিয়াতে এখন প্রায়ই ঘনঘন একসাথে দেখা যাচ্ছে দু’জনকে। প্রায়ই পোস্ট করছেন নাচের রিলের ভিডিও। আপাতত জনসমক্ষে নিজেদের ‘ডান্স পার্টনার’ বলেই সম্বোধন করছেন দুজনে। সম্প্রতি আরাত্রিকা আরেকটি নাচের রিল ভিডিও আপলোড করে তার চর্চিত প্রেমিকের কাছে প্রশ্ন রেখেছিলেন তুমি কি আমার ডান্স পার্টনার হবে? তার উত্তরে তার চর্চিত প্রেমিক সটান জানান ‘চিরদিনের জন্য’। এই পোষ্টের পর থেকেই তাদের নিয়ে শুরু হয় জল্পনা।

শোনা যাচ্ছে, আরাত্রিকা মাইতির এই নতুন ভালোবাসা হল অভিনেতা আর্য দাশগুপ্ত। বর্তমানে আর্য বাংলা ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ। তার নাচে মুগ্ধ দর্শকরা। শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন বেশ কিছু বাংলা ছবিতে বর্তমানে তাকে দেখা গেছে বেশ কিছু ওয়েব সিরিজ এবং বাংলা ধারাবাহিকেও। সম্প্রতি এটা আমাদের গল্প ছবিতে অভিনয় করে বেশ নজর কেড়েছিলেন তিনি। এই বিষয়ে আরাত্রিকা মাইতি নিজে কিছু না জানালেও ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে যে আপাতত তিনি ডুব দিয়েছেন আর্যর প্রেমে।

আরাত্রিকা মাইতি,আর্য দাশগুপ্ত, জি বাংলা, স্টার জলসা, বাংলা সিরিয়াল, প্রেম, সম্পর্ক, Aratrika Maity, Arya Dasgupta, love affair, relationship, bengali serial, star jalsha, zee bangla

Debdut Bhattacharjee

আরও পড়ুন

RELATED Articles