বাংলা চলচ্চিত্র জগতের (Bengali film industry) জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। ছোটপর্দা হোক থেকে বড় পর্দা,ওয়েব সিরিজ সবজায়গাতেই তার অবাধ বিচরণ। এই কিছুদিন আগেই স্টার জলসার (star jalsha) জনপ্রিয় ধারাবাহিক জল থৈথৈ ভালোবাসাতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখতে পাওয়া যায়। কর্মজীবনে দুর্দান্ত সফলতা পাওয়া এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন অনেকেরই অজানা।
বেশিরভাগ সময় পর্দায় ভালো, সৎ, আদর্শবাদী, চরিত্রেই দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে তবে ‘ফেরারি মন’ধারাবাহিকে তার নেতিবাচক চরিত্রটিও দর্শকের মনে দাগ কেটেছে। অভিনেত্রীর কাজের ক্ষেত্র নিয়ে বেশ আলোচনা হলেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন অনেকেরই অজানা। ক্যারিয়ারের সব ক্ষেত্রে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ চড়াই উতরাই রয়েছে তার, এমনকি প্রথম বিয়ে অবধি ভেঙে গিয়েছিল তার।
অনেকেই জানেন না, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর বিদীপ্তা চক্রবর্তী তারই বন্ধুর ছেলেকে বিয়ে করেছিলেন। হ্যাঁ বিদীপ্তা ২০১০ সালে বিয়ে করেন পরিচালক বিরসা দাশগুপ্তকে। এই বিরসা দাশগুপ্ত ছিলেন বিদীপ্তার বন্ধু চৈতালী দাশগুপ্তের ছেলে। এমনকি বিদীপ্তার থেকে বয়সে বছর সাতেকের ছোট বিরসা। বিরসাকে যখন দ্বিতীয়বার বিয়ে করেন তখন বিদীপ্তার আগের পক্ষের একটি কন্যা সন্তানও ছিল। বন্ধুকে বৌমা হিসেবে পেয়ে কেমন অবস্থা হয়েছিল চৈতালী দাশগুপ্তের? প্রথম পক্ষের মেয়ে মেঘলার সাথেই বা কেমন সম্পর্ক বিরসার?
একটি সাক্ষাৎকারে বিদীপ্তা একবার জানান চৈতালী দাশগুপ্তের সাথে অনেক আগে থেকেই বন্ধুত্বের সম্পর্ক ছিল তার,বিদীপ্তা বলেছিলেন, তাদের বাড়িতে আমার যাতায়াত ছিল। তখন তো বিরসাকে অনেক ছোট দেখেছি। হয়ত কখনও গাল টিপে দিয়েছি আদর করে ঠিক মনে নেই।-তবে বরের সাথে বয়সের পার্থক্য কখনই তাদের সম্পর্কের মধ্যে বেড়াজাল হয়ে ওঠে নি বলে জানিয়েছেন অভিনেত্রী। অন্যদিকে আধুনিক ভাবনা চিন্তায় শিক্ষিতা চৈতালী তো বন্ধুকে বৌমা হিসেবে পেয়ে ভীষণ খুশি।
একবার একটি টেলিভিশন শোতে এসে চৈতালী দাশগুপ্ত বলেন, “বিয়ের পর ও আমার মেয়ে হয়ে গেল। সঙ্গে একটা ফুটফুটে বাচ্চা (মেঘলা) পেয়েছিলাম। আমার বাড়িটা ভরে গেল। আমার বাড়িতে মেয়ে ছিল না। আমার দুই ছেলে। আর আজ বাড়িময় মেয়ে। সব মিলিয়ে আমার ভরপুর সংসার।” আর মেঘলা? জানা যায় বিদিপ্তার প্রথম পক্ষের মেয়ে মেঘলার সাথে খুব ভালো সম্পর্ক বিরসার। বাবার ছবিতে সহকারি পরিচালক সে।
উল্লেখ্য বিরসা এবং বিদীপ্তার মেয়ে ইদা ‘সব ভূতুড়ে’ ছবিতে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন আর বড় মেয়ে মেঘলাও হাওয়া বন্দুক ছবিতে অভিনয় করেছেন। দুই মেয়ে, বর, শাশুড়ি, শ্বশুর নিয়ে এখন বিদীপ্তার সোনার সংসার।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার