আটের দশকের শেষের দিকে অঞ্জন চৌধুরীর পরিচালনায় মুক্তি পায় ছোট বউ। প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে এই ছবিতে ছোট বউয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন দেবিকা মুখার্জী (Debika Mukherjee)। তিনি হয়ে উঠেছিলেন বাংলায় গৃহবধূদের প্রতিবাদের ভাষা। আজও তাকে (Debika Mukherjee) ছোট বউ বলেই মনে রেখেছে বাঙালি। ধনী ঘরের অহংকারী মেয়ে হোক বা সাধারণ ঘরের ঘরোয়া বৌমা যেকোনো চরিত্রেই স্বাচ্ছন্দ্যে অভিনয় করতেন।
দেবিকা মুখার্জির (Debika Mukherjee) জন্ম কলকাতায়। চার ভাই ও দুই বোনের মধ্যে দেবিকা ছিলেন সবচেয়ে আদরের। উচ্চ মধ্যবিত্ত পরিবারের স্বচ্ছলতার মধ্যে দিয়েই বড় হয়েছেন দেবিকা। তবে আচমকাই তার জীবনে বিপর্যয় নেমে আসে, যখন দেবিকার চার-পাঁচ বছর বয়স, তখন বাবা পতাকী মুখোপাধ্যায় প্রয়াত হন। এত বড় সংসারের হাল ধরেছিলেন তার মা। মাত্র ৯ বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে দেবিকা (Debika Mukherjee) প্রথমবার অভিনয় করেছিলেন ফরিয়াদ নামে একটি ছবিতে।
পরে ১৯৭৪ মুক্তি পায় ঠগিনী ছবিটি। সেই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে দেবিকা (Debika Mukherjee) বিশেষ জনপ্রিয়তা পান তপন সিনহার বাঞ্ছারামের বাগান ছবিতে কাজ করার পর। ১৯৮০তে এই ছবি মুক্তির পর অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও দেবিকা পরোয়া করেননি। ১৯৮৫ তে অমল পালকারের সঙ্গে আনকাহি একটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু যে ছবি তাকে (Debika Mukherjee) বাংলা সিনেমার জগতে চিরস্মরণীয় করে রেখেছে সেটি হল, ছোট বউ।
জানা যায়, একদিন কালীঘাটে পুজো দিয়ে ফেরার সময় অঞ্জন চৌধুরীর সঙ্গে দেবিকার (Debika Mukherjee) দেখা হয়। তখনই ছোট বউ হিসেবে দেবিকাকে মনে মনে পছন্দ করেছিলেন অঞ্জন চৌধুরী। এরপর ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ছোট বউ কত বাণিজ্যিক সফল ছবি ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। আজও এই ছবি বাংলার ঘরে ঘরে সমানভাবে জনপ্রিয়। দেবিকা মুখার্জি (Debika Mukherjee) অভিনীত বহু চলচ্চিত্রের মধ্যে, সিঁথির সিঁদুর, অতিক্রম, পূজা, সোনার সংসার, মান-মর্যাদা ইত্যাদি ছবি উল্লেখযোগ্য। ১৯৯৩ সালে ড. ভাস্কর মাধব গুপ্তকে বিয়ে করার পর ম্যানচেস্টারে পাড়ি দেন দেবিকা (Debika Mukherjee)।

সেসময় বাংলা ছবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছিল। অনেক বছর ম্যানচেস্টারে থাকার পর দেবিকা (Debika Mukherjee) যখন ফিরলেন তখন টালিগঞ্জের স্টুডিওপাড়া অনেক পাল্টে গিয়েছে। নতুন মুখের মাঝে আর তেমন ভাবে জায়গা করতে পারলেন না দেবিকা। চলচ্চিত্র জগত তাকে ভুলে গিয়েছিল একরকম। যদিও তিনি অভিনয় থামাননি, যাত্রাতে দীর্ঘদিন অভিনয় করেছেন। সে সময় যাত্রাপালাতে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন দেবিকা (Debika Mukherjee)। যাত্রার সাথে সাথে টেলিভিশনের বহু কাজ করেছেন তিনি।
বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ঘরোয়া জীবন যাপনে ব্যস্ত তিনি (Debika Mukherjee)। পরিবারের সঙ্গে তাকে সময় কাটাতে দেখা যায়। তার এক মেয়ে রয়েছে, মেয়ের নাম টিনা মুখার্জি। মেয়ে এখন উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে পড়াশোনা করছে। এখনো ভালো চরিত্র পেলে কাজ করতে চান দেবিকা মুখার্জি (Debika Mukherjee)।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!