শুটিং ফ্লোরের অন্দরেই পলিটিক্স করতেন মহানায়িকা, প্রযোজককে বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন তাঁকে, সুচিত্রা সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লিলি চক্রবর্তীর

মহানায়ক উত্তম কুমারের পাশাপাশি মহানায়িকা হিসেবে খ্যাত সুচিত্রা সেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার জায়গা অন্য কেউ আর কখনোই নিতে পারেননি তাই তিনি মহানায়িকা। কিন্তু মহানায়িকার বিরুদ্ধেও রয়েছে রাজনীতির অভিযোগ। দেশের কোনও রাজনীতি নয়, কোন দলের হয়ে নয়। শুটিং ফ্লোরের অন্দরেই রাজনীতির অভিযোগ ওঠে মহানায়িকার বিরুদ্ধে। এই বিস্ফোরক অভিযোগ করলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। 

উত্তম কুমারের সঙ্গে সুচিত্রাকে পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকতে দর্শক।‌‌ কেবল সুচিত্রা সেন নন উত্তম কুমার অভিনয় করেছিলেন আরো অনেক অভিনেত্রীদের সঙ্গে। তবে কারো সাথেই নাকি সুচিত্রার সদভাব ছিল না। এমনকি এক অভিনেত্রীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে সুচিত্রার বিরুদ্ধে। সুচিত্রা নির্দেশেই প্রযোজক বাদ দিয়েছিলেন লিলি চক্রবর্তীকে (Lily Chakraborty)। ‌এমনই বিষ্ফোরক অভিযোগ সামনে এনেছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ‌সুচিত্রা সেনের রুপের ছটায় মুগ্ধ ছিল বাঙালি দর্শকেরা। সেই মহানায়িকাই নাকি হিংসা করতেন লিলি চক্রবর্তীর অভিনয়কে। হিংসার জন্যই লিলি থেকে কাছে নিয়েছিলেন মহানায়িকা। পলিটিক্স করে বাদ দিয়েছিলেন ছবি থেকে। ‌

লিলি চক্রবর্তীকে (Lily Chakraborty) একটি ছবি থেকে বাদ দেওয়ার জন্য সুচিত্রা সেন এই প্রযোজকদের কাছে আবদার করেছিলেন। মহানায়িকা বলেছিলেন, “ওকে বাদ দিতে হবে ছবি থেকে”। মহানায়িকা আবদার ফেলার হুকুম কারই ছিল। সেই ছবি থেকে বাদ পড়েছিলেন লিলি চক্রবর্তী। ‌

এক সাক্ষাৎকারে মহানায়িকার বিরুদ্ধে অকপট স্বীকারোক্তি করেছিলেন লিলি চক্রবর্তী। বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty) জানান, একবার তাঁর দক্ষিণেশ্বরে দেখা হয়েছিল মহানায়িকার সাথে।‌‌ তখন তাকে না চেনার ভান করে ছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। লিলি চক্রবর্তীকে চিনতেন না মহানায়িকা এমনটা নয়। ‌তার আগে একসাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সুচিত্রা সেন ও লিলি চক্রবর্তী। তারপরেও নাকি মহানায়িকা না চেনার ভান করে এড়িয়ে গিয়েছিলেন। এমনকি পলিটিক্স করে লিলি চক্রবর্তীকে বাদ দিয়েছিলেন ছবি থেকে।

উল্লেখ্য, সরস্বতী পূজার পরপরই অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি চক্রবর্তী (Lily Chakraborty) টানা ১২ দিন ভর্তি ছিলেন হাসপাতালে। ‌ সিওপিটিতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। ফুসফুস খুবই দুর্বল। এই অসুস্থতা নিয়েও শুটিং ফ্লোরে কাজ করে চলেছেন তিনি। ‌ মনের জোর থাকলে কিনা হতে পারে তার এক উদাহরণ লিলি চক্রবর্তী (Lily Chakraborty)।‌

এদিকে শোনা যাচ্ছে সুচিত্রা সেনের জন্মদিনে কলকাতায় ফিরছেন মহানায়িকা। ৬ এপ্রিল সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। ICCR কলকাতার অবনীন্দ্রনাথ গ্যালারিতে আয়োজিত হয়েছে মহানায়িকাকে নিয়ে বিশেষ প্রদর্শনী। সুচিত্রা সেন অভিনীত ছবির অরজিনাল পোস্টার বুকলেট গানের বই বিজ্ঞাপন ম্যাগাজিন কভার সবই থাকবে সেই প্রদর্শনীতে।‌ ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে সুচিত্রার এই বিশেষ প্রদর্শনী।

RELATED Articles