‘ফাঁসানো হচ্ছে আমাকে, সব বিজেপির দালাল’, ষড়যন্ত্র তত্ত্বের পর এবার গ্রেফতারি নিয়ে সরাসরি বিজেপিকে দুষলেন শাহজাহান

সন্দেশখালি কাণ্ডে আপাতত ইডি হেফাজতে রয়েছেন তিনি। গ্রেফতারির পর থেকে সেই অর্থে খুব একটা মুখ খোলেন নি তিনি। তবে দু’দিন আগেই প্রথমবার সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আর এবার ফের মুখ খুলে সোজাসুজি বিজেপিকে নিশানা করলেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)।  

আজ, শুক্রবার সকালে মেডিক্যাল পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে (Sheikh Shah Jahan) নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় ফের মুখ খোলেন সন্দেশখালির ‘ত্রাস’। তাঁর কথায়, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যে। এরপরই বিজেপিকে দুষে তিনি বলেন, “সব মিথ্যে কথা, সব দালাল। বিজেপির দালাল”।

গত বুধবারই শারীরিক পরীক্ষা করাতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহজাহান (Sheikh Shah Jahan) বলেছিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। কে ষড়যন্ত্র করছে, তা প্রশ্ন করা হলে শাহজাহান শুধু বলেছিলেন, “কে করছে কারা করছে, বুঝতেই তো পারছেন”। এই বিষয়ে কিছু খোলসা না করলেও আজ সরাসরি বিজেপিকে দুষলেন শেখ শাহজাহান (Sheikh Shah Jahan)

ঠিক কাদের তিনি এই ‘দালাল’ বলতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট নয় এখনও। তবে গ্রেফতারির আগে নানান জায়গায় শাহজাহানকে (Sheikh Shah Jahan) বলতে শোনা গিয়েছে নানান কেন্দ্রীয় এজেন্সিগুলি নাকি ‘বিজেপির দালাল’। গ্রেফতারির পর ইডির হেফাজতে রয়েছেন শাহজাহান। তাহলে কী এবার ইডির বিরুদ্ধে কথা বলতে চাইলেন শাহজাহান? উঠছে প্রশ্ন।

ইতিমধ্যেই শাহজাহানের (Sheikh Shah Jahan) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ইডি। তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি ঘেঁটে ১৩৩ কোটি টাকার হদিশ মিলেছে। তাঁর মাছের ব্যবসার মাধ্যমেই রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হত বলে দাবী ইডির। শাহজাহানের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এখনও ১৫টি অ্যাকাউন্টের লেনদেনের উপর নজর রাখছে ইডি।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের (Sheikh Shah Jahan) বাড়ি তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়ে ইডি। সেই সময় থেকেই পলাতক ছিলেন শাহজাহান। প্রায় ৫৫ দিন পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। সিবিআই হেফাজত শেষে বর্তমানে সাহজাগান রয়েছেন ইডির হেফাজতে। ইডির দাবী, তাদের উপর হামলার নেতৃত্ব সেদিন বাড়িতে বসেই দিয়েছিলেন শাহজাহান। এবার বিজেপিকে দিকে নিশানা করলেন তিনি।

RELATED Articles