“এই শহর ছেড়ে আরও অনেক দূরে………” ঘন বনের মাঝে একাই হারিয়ে গেলেন অভিনেত্রী মধুমিতা

আপাতও তিনি শহর থেকে অনেক দূরে। কোনও জায়গায় যে তিনি যাচ্ছেন, এর আভাস আগেই দিয়েছিলেন তিনি, কিন্তু ঠিক কোথায় তা জানা যায়নি। ফ্লাইটে বসে মেঘেদের মাঝের ভিডিও পোস্ট করেছিলেন নিজের ইনস্টাগ্রামে, ক্যাপশনে লিখেছিলেন, ‘হাম তো উড় গয়ে’। তখনই তার অনুরাগীদের প্রশ্ন ছিল, তাদের প্রিয় অভিনেত্রী চললেন কোথায়। উত্তর দিলেন খোদ অভিনেত্রীই। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন মধুনিতা, ভিডিওতে সেই জায়গা দেখে রীতিমতো চমকে গেছেন তার ভক্তেরা। ভিডিওতে দেখা যাচ্ছে একা একা ঘন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন মধুমিতা।

আসলে মধুমিতা হলেন এক্সপ্লোরার। একা একা শান্ত পরিবেশে, পাহাড়ের মাঝখানে, সবুজের মধ্যে সময় কাটাতে ভালোবাসেন তিনি। অস্ট্রেলিয়াতেও একা একা ট্রিপ সেরে এসেছিলেন অভিনেত্রী। লকডাউনের সময় গোটা সময়টাই বাড়িতে। এরপর কাজ শুরু হলে শুটিং-এ ফিরে যান তিনি। কিন্তু অনেকদিন ধরেই তার মনটা বেশ পাহাড় পাহাড় করছিল, তাই একা একা বেরিয়ে পড়লেন। সমুদ্রের থেকেও পাহাড় যে তার বেশি পছন্দের, তা তিনি আগেই বহুবার জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

জঙ্গল জুড়ে ঝি ঝি পোকার ডাক, সরু পাহাড়ি রাস্তা চলে গিয়েছে বহুদূর। এরই মাঝে সকাল সাতটার সময়ই একা একা ভিডিও করে এগিয়ে চলেছেন তিনি। সেই ভিডিও-ই নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন তিনি। ভিডিওতে আরও একটি সরু রাস্তা দেখিয়ে মধুমিতা বলেন যে, সেখনাকার স্থানীয় বাসিন্দারা তাকে সেই রাস্তায় একা যেতে বারণ করেছেন, তাই সেই রাস্তায় যাওয়ার ঝুঁকি তিনি আর নেন নি।

বারে বারে ভক্তরা তাকে এই প্রশ্নই করে চলেছে যে এই জায়গাটি কোথায়, তার ভিডিও থেকে জানা গেল, কাঞ্জনজঙ্ঘার কাছাকাছি কোথাও রয়েছেন তিনি। তার এই ভিডিও দেখে অনেকেই ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে পাহাড়ের সুন্দর হাওয়া, একা থাকার নেশা, পছন্দসই গান, সব মিলিয়ে যে নিজের ঘুরতে যাওয়া যে বেশ ভালোই উপভোগ করছেন মধুমিতা, তা তার ভিডিও থেকে স্পষ্ট।

RELATED Articles