আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মুম্ব‌ই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী! উদ্ধব ঠাকরে প্রশাসনকে ‘পাপ্পু সেনা’ বলে আক্রমণ কঙ্গনার

রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের (republic media network) এডিটর-ইন-চিফ এবং ডিরেক্টর অর্ণব গোস্বামীকে (Arnab Goswami) সাতসকালে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। ২০১৮ সালে ইন্টেরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক (Anvay Nayek) আর তাঁর মা কুমুদ নায়েকের (Kumud Nayek) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অর্ণবকে। অভিযোগ উঠেছে, অর্ণবের থেকে প্রায় ৮৪ লক্ষ টাকা পেতেন অন্বয়, যেটা অর্ণব মেটায়নি। ওই দু’জনের আত্মহত্যার অন্যতম মূল কারণ এটাই ছিল বলে দাবি করা হয়েছে।

এবার বন্ধ হয়ে যাওয়া একটি কেস কে রি-ওপেন করিয়ে এই গ্রেফতারির বিরুদ্ধে ফুঁসে উঠলেন বলিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। রিপাবলিক টিভি প্রধানের গ্রেফতারির পর উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) মহারাষ্ট্র সরাকারের (Maharashtra government) বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা।

https://twitter.com/KanganaTeam/status/1323830723032215552?s=20

এমনিতেই মহারাষ্ট্র প্রশাসনের ওপর ক্ষেপে রয়েছেন তিনি তারপর অর্ণবের গ্রেফতারির পর একটি ভিডিয়ো বার্তায় কঙ্গনাকে বলতে শোনা যায় মহারাষ্ট্র সরকার কতজনের মুখ বন্ধ করবেন! কতজনকে জেলে ভরবেন! কতজনের চুলের মুঠি ধরে জেলের মধ্যে নিয়ে যাবেন! অর্ণবের গোস্বামীর বাড়িতে গিয়ে যেভাবে তাঁকে চুল টেনে ধরে গ্রেফতার করা হয়েছে, সেই ব্যবহার আর কতজনের সঙ্গে ‘সোনিয়া সেনা’ করবেন বলে প্রশ্ন করেন কঙ্গনা।

এক‌ই সঙ্গে মহারাষ্ট্র প্রশাসনকে সোনিয়া সেনা, ‘পাপ্পু সেনা’ (Pappu Sena) বলেও কটাক্ষ করেন বলিউডের মণিকর্ণিকা। এখানে থামেননি তিনি। ‘পেঙ্গুইন’ বলে সরাসরি আক্রমণ করেন শিবসেনাকেও। ‘পেঙ্গুইন’ বলেও আক্রমণ করেন কঙ্গনা।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য বুধবার সকালে নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির প্রধান সাংবাদিক অর্ণব গোস্বামীকে। ২০১৮ সালের একটি আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অর্ণবকে। রিপাবলিক টিভির এডিটর ইন চিফের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ এবং ৩৪-এর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মুম্বাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বামী স্ত্রী, ছেলে এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। অর্ণব গোস্বামীর গ্রেফতারির প্রসঙ্গে কি বলেছেন কঙ্গনা দেখে নিন- “এর আগেও অনেক শহিদকে জেলে ভরা হয়েছে, তাঁদের মুখ বন্ধ করা হয়েছে বাকস্বাধীনতার জন্য। আর কতজনের মুখ বন্ধ করবেন ‘পাপ্পু সেনা’, তা বলেও প্রশ্ন তোলেন কঙ্গনা।”

আরও অন্যান্য খবর