বয়স বেড়েছে, মানতে নারাজ! জন্মদিনে খোলা চুল, সাদা গাউনে পুরো প্রিন্সেস মধুমিতা

টেলিপাড়ার বেশ জনপ্রিয় ও পরিচিত ব্যাক্তিত্ব তিনি। নিজের প্রাণোচ্ছল মেজাজ আর অভিনয় প্রতিভা দিয়ে সকলের মন জয় করে ফেলেছেন অতি সহজেই। এদিকে তারকা মানেই তার সঙ্গে জড়িয়ে থাকবে সমালোচনা আর চর্চা। একইভাবে এই ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা বিতর্ক। কিন্তু জন্মদিন একটু আলাদা। সেদিন কোনও সমালোচনা, কোনও চর্চা ধারের কাছে ঘেঁষতে পারে না।
২৭-এ পা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই উপলক্ষে ইনস্টাগ্রামে নেমে এসেছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে সাদা গাউনে, খোলা চুলে, মাথায় মুকুট পরে রাজকুমারীর বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর ঘর সেজে উঠেছে লাল বেলুনে। পাশাপাশি বেলুন নিয়ে পোজ দিয়েছেন নায়িকা। তবে হাতে ২ লেখা বেলুন!
প্রসঙ্গত এদিন ভিডিওতে মধুমিতাকে ২ লেখা বেলুন নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। বারবার তাঁর হাতে দিয়ে দেওয়া হচ্ছে ‘৭’ নম্বর বেলুনটি। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী নীচে ক্যাপশনে লিখেছেন, “এটা প্রতিটা জন্মদিনের গল্প!” অন্যদিকে নিজের জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে এক হাতে কেক আরেক হাতে বেলুন নিয়ে।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

ছোট পর্দা দিয়ে একটু একটু করে নাম করে আজ তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ধারাবাহিকের পাশাপাশি কাজ করেছেন সিনেমাতেও। “বোঝে না সে বোঝে না” ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তার শুরু। এরপর “লাভ আজ কাল পরশু” ছবি দিয়ে এসেছেন সিনেমায়। কিন্তু তাঁর ক্যারিয়ারের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, বাস্তব জীবনে স্বামীর সঙ্গে হয়ে গিয়েছে বিচ্ছেদ।
অন্যদিকে ফের আরও একবার যশের সঙ্গে জুটি বেঁধে করেছেন মিউজিক ভিডিও। পাশাপাশি ওটিটিতে পা রাখছেন অভিনেত্রী। স্বপন কুমারের ক্রাইম ফিকশন ‘উত্তরণ’-এ পুরো অন্য চরিত্রে ধরা দেবেন তিনি। এদিকে এদিন তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাতে মন্তব্য বক্সে উঠে পড়েছে মন্তব্যের ভিড়। সব মিলিয়ে এখন কাজ নিয়ে বেজায় ব্যস্ত তিনি। তাঁর মধ্যেই নিজের জন্মদিন পালনের জন্য এক টুকরো সময় বার করে নিয়েছেন অভিনেত্রী।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles