বেশ অনেকদিন ধরে আর্থার রোড জেলে বন্দি শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মঙ্গলবার দিন বোম্বে হাইকোর্টে তাঁর জামিনের আর্জির প্রথম শুনানি। চারিদিকে এখন এই হাইপ্রোফাইল কেস নিয়ে চলছে বিতর্ক। নানা সময় উঠে আসছে নানা তথ্য। কখনও এই কেসের সঙ্গে নাম জড়াচ্ছে চাঙ্কি পান্ডের কন্যা ও সুহানা খানের বেস্ট ফ্রেন্ড অনন্যা পান্ডের। তো কখনও কোনও সাক্ষী দোষ চাপাচ্ছে এনসিবির ঘাড়ে। এরইমধ্যে ফাঁস হয়ে গেল আরিয়ানের নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট।
মূলত ইন্ডিয়া টুডে’র একটি প্রতিবেদন অনুযায়ী আরিয়ান খানের ফোন ঘেঁটে চ্যাট উদ্ধার করা হয়েছে। যেখানে অপর দুজনের সঙ্গে কো’কে’ন নিয়ে প্ল্যান করেছেন আরিয়ান। স্পষ্ট লিখেছেন, “কো’কে’ন আগামীকাল”। এমনকি তাই নিয়ে বন্ধুদের এনসিবির হাতে ধরিয়ে দেওয়ার মজা করেছেন শাহরুখ-পুত্র। চ্যাটে পরিষ্কার করে তা লেখা আছে। এমনিতে প্রথম থেকেই এনসিবির তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ মা’দ’ক সেবন করছিলেন আরিয়ান খান। মা’দ’ক পাচারকারীদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। নিয়মিত।
এবার এই নতুন হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা রয়েছে, ৮০ হাজার টাকার গাঁ’জা অর্ডার করেছেন আরিয়ান। এর আগে অনন্যা পান্ডের সঙ্গে তাঁর চ্যাট নিয়ে নানা তথ্য উঠে এসেছে। সেখানে আরিয়ানকে গাঁ’জা জোগাড় করে দেওয়ার কথা বলেছিলেন অনন্যা। কিন্তু তিনি আবার তা মজার ছলে বলেছেন, বলেন এনসিবির শিবিরে। এখন আরিয়ানের সঙ্গে এহেন স্টারকিডদের কথোপকথন নজরে রয়েছে এনসিবির।
এই মা’দ’ক মামলায় এনসিবির জেলে আটক মা’দ’ক পাচারকারী অচিত কুমারের কাছ থেকে ৮০ হাজার টাকার গাঁ’জা অর্ডার করেছিলেন আরিয়ান। এখন এই মুহূর্তে এত বিপুল পরিমাণ গাঁ’জা কোথায় সাপ্লাই করা হয়েছিল? তা খতিয়ে দেখছে এনসিবি। এখনও পর্যন্ত জামিন পাননি শাহরুখ-পুত্র। ম্যাজিস্ট্রেট কোর্টের পর গত সপ্তাহে সেশন কোর্টও খারিজ করে দিয়েছে আরিয়ান খানের জামিন। এবার হাইকোর্টে তাঁর জামিনের আবেদন করা হয়েছে। সকলেই বোম্বে হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে।





