মধুমিতার ঝড় যেন থামবার নয়। নিত্যদিনই কোনও না কোনও ছবি তার ভাইরাল হয়েই চলেছে। কখনও শাড়িতে, কখনও ওয়েস্টার্ন পোশাকে, সবেতেই যেন তিনি রূপের রানী। সম্প্রতি আবার দুটি ছবিতে ঝড় তুলতে দেখা গেল তাকে। সোশ্যাল মিডিয়াতে শেয়ারের পরেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় মধুমিতার এই ছবি।
এই ছবিতে তাকে দেখা গেছে লাল রঙের বিকিনি টপ ও লাল রঙের বটম পরিহিত অবস্থায়। লালের ছোঁয়ায় আরও বেশী লাস্যময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সুন্দর ওয়েভি হেয়ার স্টাইলও করেছেন তিনি। নেটিজেনদের মনে ধরেছে তার এই ছবি। প্রশংসার বন্যা বয়ে গেছে কমেন্ট সেকশনে।
কিছুদিন আগেই একটি হলুদ রঙের শিফন শাড়িতে দেখা যায় তাকে। ‘বেদরদী রাজা’ গানের সঙ্গে সিডাক্টিভ স্টাইলে নাচ করে অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এছাড়াও কালো শিফন শাড়িতেও অসাধারণ সুন্দরী লেগেছে তাকে। সবুজ ব্লেজার পরা মধুমিতার একটি ছবিও বেশ ঝড় তুলেছিল নেটদুনিয়ায়।
এই মুহূর্তে টলিউডের সবচেয়ে পরিচিত মুখ মধুমিতা। ‘সবিনয়ে নিবেদন’ নামের একটি ধারাবাহিক দিয়েই শুরু হয় মধুমিতার অভিনয় জীবন। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রেম শুরু হয় মধুমিতা ও সৌরভ চক্রবর্তীর। পরবর্তীকালে বিয়ে করলেও সেই বিয়ে টেকেনি। এই মুহূর্তে মধুমিতা ও সৌরভ দুজনেই নিজেদের কেরিয়ার গড়তে ব্যস্ত।
এরপর ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করে দর্শকের মন কাড়েন মধুমিতা। সেখান থেকেই তার সাফল্যের শুরু। এরপর ‘কুসুম দোলা’ ধারাবাহিকে ইমনের চরিত্রটিও খুব সাফল্য পায়। ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে সিনেমার যাত্রা শুরু অভিনেত্রীর। এই ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর অর্জুনের সঙ্গে জুটি বেঁধেই ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন মধুমিতা। এছাড়াও মৈনাক ভৌমিকের ছবি ‘চিনি’-তেও দেখা যাবে তাকে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!