সকলের সামনে সৌরভ গাঙ্গুলীকে কাকা বললেন মানসী সিনহা! অভিনেত্রীর মুখে এটা শুনে দুঃখিত ‘দাদা’

টেলিভিশনের পর্দায় বড় বড় মজাদার চরিত্রে অভিনয় করে হাসিয়েছেন পর্দার দর্শকদের। তিনি যে বাস্তব জীবনেও বেশ মজার মানুষ সেটা বিভিন্ন অনুষ্ঠানে বারবার প্রমাণ করেছেন অভিনেত্রী মানসী সিনহা। বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে এখন কাজ করছেন তিনি। এবার সেই ধারাবাহিকের টিম এলো দাদাগিরির মঞ্চে। উর্মির এই পরিবারকে খুব তাড়াতাড়ি দেখা যাবে দাদাগিরির মঞ্চে। জি বাংলার পক্ষ থেকে সামনে এসেছে দাদাগিরির আগামী পর্বের একটি প্রমো ভিডিও। আর এই ভিডিও দেখে হাসাহাসি শুরু করে দিয়েছে সাধারণ মানুষ। দাদাগিরির খেলা চলাকালীন প্রশ্ন করা হয় মিষ্টির দোকানে দেখা সবথেকে মজাদার জিনিস কী? আর এই প্রশ্নের উত্তরে মানসী দজবাব দেন ভাঁড়। কিন্তু দাদা বলেন যে এই উত্তর ভুল। তবে তা মানতে রাজি নন মানসী। তিনি বলে ওঠেন যে “না না ভাঁড় ছাড়া এটা আর কিছুই হতে পারে না কাকা।”

নায়িকার মুখে কাকা ডাক শুনে আবার হেসে ওঠেন মহারাজ নিজেও। হেসে লুটোপুটি খান বাকি প্রতিযোগিরাও। “এমনিতেই দিনে দিনে হুহু করে বয়স বাড়ছে, তার মধ্যে আপনি এসে কাকা বললেন”। আবার এর উত্তরে মানসী জানান যে “উত্তেজনার বশে মুখ ফসকে বেরিয়ে গেছে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles