মা হওয়ার বিরতি শেষ! আবার পর্দায় ফিরছেন ‘জল নুপুর’ খ্যাত অভিনেত্রী স্নেহা

সদ্য মা হয়েছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। একসময় ‘জল নুপুর’, ‘পুন্যি পুকুর’, ‘নকশি কাঁথা’, ‘সুবর্ণলতা’র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলিতে দেখা দিয়েছিল তাঁকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন স্নেহা। কিন্তু গত দু’বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আসে ভাবে দেখা যায়নি তাঁকে। সন্তানের জন্য এই দুই বছর কাজ থেকে ছিলেন দূরে। সন্তানসম্ভবা হয়ে পড়ার পর থেকেই অভিনয় জগৎ থেকে সরে যান। করোনা অতিমারি, লকডাউন এবং মাতৃত্ব পৃথিবীর সামলে আর কাজে ফেরা সম্ভব হয়নি নায়িকার পক্ষে।

এবার ফিরতে চলেছেন পর্দায়। স্নেহার ছেলে তুরুপ ধীরে ধীরে বড় হচ্ছে। তাই এবার আবার নিজের জগতে ফিরে যেতে চান তিনি। তবে এখনই ধারাবাহিকে কাজ করছেন না। নাটক দিয়ে শুরু করছেন কাজ। ৬ই মার্চ তিনি জ্ঞান মঞ্চে তাঁর নাটক উপস্থাপনা করতে চলেছেন। ঠিক সময় মত আবার ফিরবেন ধারাবাহিকের পর্দায়। তাঁর বন্ধুদের দল ‘ফোর্থ বেল থিয়েটার্স’-এর প্রযোজনায় ‘পিএস ভালবাসা’ বলে একটি নাটকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে এমনটাই জানা গিয়েছে।

মা হওয়ার স্বাদ অনুভব করার পর এবার মাতৃত্ব যাপন করছেন তিনি চুটিয়ে। ছেলে যেহেতু ধীরে ধীরে বড় হচ্ছে এবার ওঁকে ছেড়ে একটু-একটু কাজে বের হতে চান অভিনেত্রী, তাতে মা ও ছেলে দুজনেরই নিজের জগতে থাকার অভ্যেস হয়ে উঠবে। এ দীর্ঘ সময়টায় ক্যামেরা এবং সেটকে খুব মিস করেছেন নায়িকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles