‘অপরাজিত’র সত্যজিৎ হয়ে উঠলেন জিতু কমল,”চলো, আছি আরও রাত জাগার জন্য!” বার্তা স্ত্রী নবনীতার

টলিউডের বেশ পরিচিত অভিনেতা তিনি। ভক্তদের মধ্যে বেশ উত্তেজনা তাঁকে নিয়ে। এবার সেই উৎসাহ-উত্তেজনা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। কথা হচ্ছে অভিনেতা জিতু কমলের।
প্রসঙ্গত এদিন বাংলার আইকন সত্যজিৎ রায়ের লুকে হাজির হয়ে সকলকে একপ্রকার চমকে দিয়েছেন অভিনেতা। এমনই হুবহু দেখতে লাগছে যে, আসল না নকল তা বোঝাই যাচ্ছে না। একই অভিব্যক্তি, একই বডি ল্যাঙ্গুয়েজ, একই অঙ্গভঙ্গি যে পার্থক্য করা মুশকিল। তবে এই সমস্ত কিছু রপ্ত করতে যে তাঁকে কঠিন পরিশ্রম করতে হয়েছে তা বুঝিয়ে দিয়েছে স্ত্রী নবনীতা দাসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
মূলত অনীক দত্ত পরিচালিত ‘অপরাজিত’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জিতু কমলকে‌। সত্যজিৎ রায়ের আদলে তৈরি করা হয়েছে এই ছবি। অভিনেতার পরনে রয়েছে সাদা পাঞ্জাবি। হাতে সিগারেট ধরার সেই ভঙ্গি, ক্যামেরায় একভাবে চোখ রাখা। প্রথম যে কেউ তাঁকে সত্যজিৎ রায় ভেবে ভুল করতে পারেন। এদিকে এই চরিত্র ফুটিয়ে তোলার পেছনের কাহিনী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের দরুন তুলে ধরলেন জিতু কমলের স্ত্রী অভিনেত্রী নবনীতা।
কতটা পরিশ্রম করে তিনি এমন একটি চরিত্র দর্শকদের দিতে পেরেছেন! তার কাহিনী শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে স্ত্রী নবনীতার বক্তব্য, “পাশে আছি!” নিজেকে সত্যজিৎ রায়ের চরিত্রে তুলে ধরতে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতেন জিতু। উঠে পড়তেন নবনীতও। বারবার চা করে দিতেন। বাড়িতে ওয়ার্কশপ করার জন্য মেকআপ করে দিতেন নিজের হাতে। ফুল হাতা জামা নামিয়ে দিতেন। বেলা ১২টা পর্যন্ত বাড়িতে একটা টু শব্দ করার জো ছিল না।

 নবনীতা পোষ্টটিতে লিখেছেন, একজন অভিনেতাকে একটি চরিত্র ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই এগুলো কিছুই না। সবশেষে তিনি লিখেছেন, “এই রকম বহু তর্ক, বহু রাত জাগা, ওয়ার্কশপ এসবের মধ্যেই হয়তো চরিত্র গড়ে ওঠে। চলো, আছি আরও রাত জাগার জন্য।” অভিনেত্রীর এই দীর্ঘ পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যেই।
অনেকেই অভিনেতার উদ্দেশ্যে মন্তব্য করে লেখেন, “তুমিও কিন্তু বিজয়া রায় পেয়েছো বন্ধু!” যদিও পর্দায় এই ছবিতে বিজয়ার চরিত্রে রয়েছেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles