গতকালই গিয়েছে বন্ধুত্ব দিবস। এই দিন উপলক্ষে সকলেই নিজেদের বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন। তারকা হোক বা সাধারণ মানুষ কেউই বাদ পড়েনি। সকলেই নিজের নিজের মতন করে এই দিনটি পালন করেছেন। এই বন্ধুত্ব দিবসে ভালোবাসা ও বন্ধুত্ব নিয়ে কথা বললেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।
বর্তমানে বেশ চর্চায় থাকেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। তবে এবার বন্ধুত্ব দিবসে হঠাৎ প্রেম নিয়ে নিজের আতঙ্কের কথা বললেন অভিনেত্রী। এদিকে নিখিল জৈনর সঙ্গে নিজের বৈবাহিক সম্পর্ককে মানেন না তিনি। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্ক একটা প্রশ্ন চিহ্ন হয়ে রয়েছে। অভিনেতার সঙ্গে নিজের সম্পর্কতে মোহর লাগাননি তিনি। কিন্তু তার আগেই ভালোবাসা হারানোর কথা বলছেন অভিনেত্রী। প্রশ্ন, কেন?
রবিবার দিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। তাঁর সঙ্গ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্তর পোষ্যও। সেদিন তাঁকে নিয়ে ছবি দেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লেখেন, ‘যে তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশা না করেই তোমাকে ভালোবাসবে, তাকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। এরকম নিঃস্বার্থ ভালোবাসা বেশ দামি হয়। তখন ভয় করে তাঁকে ধরে রাখতে পারব তো! এই স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধু পাওয়া খুবই দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।’
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর এই ধরনের পোস্ট দেখে প্রশ্ন জাগে সকলের মনে। তিনি এই উক্তিটি কেবলমাত্র সারমেয়র প্রতি ভালোবাসা থেকে লিখেছেন? নাকি কাউকে উদ্দেশ্য করে লিখেছেন? প্রশ্ন জাগে, সমাজের কটূক্তির প্রতি উদ্দেশ্য করে তিনি এই মন্তব্যটি করেছেন? নাকি কারোর প্রতি অভিমান থেকে এই উক্তিটি লিখেছেন?
মাঝেমধ্যেই নিখিল জৈনকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে থাকেন অভিনেত্রী। পাশাপাশি খোলাখুলিভাবে অভিনেতা যশ দাশগুপ্তর মন্তব্যকেও সমর্থন জানিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। তবে এই মুহূর্তে বন্ধুত্ব দিবসের দিন তাঁর এই পোস্ট প্রশ্ন জাগিয়েছে সকলের মনেই। কাউকে উদ্দেশ্য করে লিখেছেন অভিনেত্রী? নাকি শুধুই পোষ্যর প্রতি ভালোবাসা থেকে তাঁর এই লেখা!
ইদানিংকালে অভিনেত্রী ও যশ দাশগুপ্তর সম্পর্ক সকলের কাছেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে নিখিল জৈনর সঙ্গে তাঁর মামলার কারণে সংবাদপত্রের শিরোনামে থাকেন অভিনেত্রী। তবে হঠাৎ বন্ধুত্ব দিবসে ভালোবাসা হারানোর আতঙ্কে কেন ভুগছেন অভিনেত্রী? তা পরিস্কার করে জানা নেই।
View this post on Instagram





