দুই অভিনেত্রীও ভালো বন্ধু, কাছের বন্ধু হতে পারে, একথা বারবার নিজেদের দৃষ্টান্তের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। তাদের বন্ধুত্বতা অনেকেই কাছেই একটা উদাহরণ। অভিনেত্রী মানেই যে ক্যাট ফাইট নয়, ঈর্ষা নয়, তাও তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
তবে বিগত কিছুমাস ধরেই গুঞ্জন উঠেছে যে তাদের এই বন্ধুত্বে নাকি ছেদ পড়েছে। নিখিলের সঙ্গে নুসরতের সম্পর্কে ভাঙন ও অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা, এসবের মাঝেই যেন দূরে চলে গিয়েছেন দুই বোনুয়া, এমনটাই মত নেটিজেনদের।
নুসরতের সঙ্গে এখন বন্ধুত্ব বেড়েছে শ্রাবন্তী, তনুশ্রীদের। অন্যদিকে আবার মিমির সখ্যতা চোখে পড়েছে পার্ণো মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে। তবে বন্ধুত্ব দিবসের দিন কিন্তু বোনুয়াকে ঠিকই মনে করলেন মিমি।
এদিন নুসরত-সহ নানান বন্ধুদের সঙ্গে ইনস্টাগ্রামে কিছু অদেখা ছবি পোস্ট করেন মিমি। সেখানে মিমির মেয়েবেলার বন্ধু থেকে স্থান পেয়েছে ইন্ডাস্ট্রির নানান বন্ধু-সহ মিমির পার্সোনাল স্টাইলিস্ট। এদিন এই ছবি পোস্ট করে মিমি ক্যাপশনে লেখেন, “তোদের সকলের সঙ্গে জীবন আরও বেশি সুন্দর হয়ে ওঠে”।
View this post on Instagram
এদিন নুসরতের সঙ্গে মিমি যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁকে দেখা গিয়েছে হট প্যান্ট আর ক্রপ টপে গাছে চড়ে ঝুলন্ত অবস্থায়। আর বোনুয়ার কাণ্ড দেখে মাথায় হাত নুসরতের। তাঁর পরনে রয়েছে হলুদ রঙা হাঁটু অবধি লম্বা স্কার্ট এবং ধূসর রঙের শার্ট স্টাইলের টপ।
মিমির এই পোস্টে কমেন্টও করেছেন নুসরত। লিখেছেন, “শুভ বন্ধুত্ব দিবস বোনুয়া”। এই পোস্ট ও কমেন্ট দেখে যেন খানিকটা নিশ্চিন্ত হয়েছেন দুই অভিনেত্রীর অনুরাগীরা। তবে তবুও একটা খটকা তো মনের মধ্যে সকলের রয়েই গিয়েছে।

আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছিল সৌরভ দাসকে, জানালেন অভিনেতা নিজেই
কারণ, নুসরতের বন্ধু দিবসের পোস্টে কিন্তু মিমির কোনও উল্লেখ মিলল না। দুই নায়িকার সম্পর্ক আগের মতো নেই, এই গুঞ্জন কতটা সত্যি, এ নিয়ে অবশ্য দু’জনের কেউই সরাসরি মুখ খোলেননি। এদিকে বন্ধুত্ব দিবসে বেশ কড়া ভাষায় কঠিন সময়ে পাশে না দাঁড়ানো বন্ধুদের থেকে দূরত্ব তৈরির বার্তা দিয়েছেন নুসরত।
তিনি লেখেন, “সেই সমস্ত মানুষের সঙ্গে থাকুন যাঁরা আপনার সঠিক মূল্য বুঝবে, শুধুমাত্র মানুষের সঙ্গে হ্যাং আউট করবেন না, যাঁরা আপনাকে বলপূর্বক ভুল পথে চালিত করে আপনার জীবনের মান নীচু স্তরে নিয়ে আসবে”।





