ভারতীয় নারীদের সৌন্দর্য্যের কথা বিশ্ববিদিত। কিন্তু খোদার উপর খোদকারি করার স্বভাব মানুষের নতুন নয়। তাই নিজেকে আরও আকর্ষণীয় এবং আরো সুন্দর করার উদ্দেশ্যে শরীরে বিভিন্ন সার্জারি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকে মানুষ। মূলত বিনোদন জগতের কলাকুশলীরাও প্লাস্টিক সার্জারি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট এর ভক্ত। মাইকেল জ্যাকসন থেকে শুরু করে রেখা, কেউই এই কৃত্রিম সৌন্দর্য লোভ ছাড়তে পারেননি। হলিউডে তো প্লাস্টিক সার্জারি অত্যন্ত কমন বিষয় এবং বিগত বেশ কিছু বছরে বলিউডেও কৃত্রিম সৌন্দর্যের জন্য সার্জারি এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করাটা রীতিমতো দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তবে টলিউডে এর কথা খুব একটা শোনা যায় না কিন্তু এবার অভিনেত্রী ঐন্দ্রিলা সেন কে ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। নেটিজেনদের বক্তব্য, ঐন্দ্রিলা সম্প্রতি যেসব ছবি পোস্ট করছেন তাতে তার উপরের ঠোঁট বেশ স্ফীত লাগছে।নেটিজেনদের বক্তব্য ঐন্দ্রিলা ঠোঁট অপারেশন করিয়েছেন অর্থাৎ সোজা ভাষায় বললে ঐন্দ্রিলা প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছেন। লিপ এনলার্জমেন্ট নামে পরিচিত এই ধরনের সার্জারিতে ইনজেকশনের মাধ্যমে ঠোঁট ফুলিয়ে আকর্ষণীয় বানানোর চেষ্টা করা হয়।বলিউডে ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা সহ অনেক অভিনেত্রীই সার্জারির মধ্যে দিয়ে গিয়েছেন।
তবে নেটিজেনদের বক্তব্য, শুধু ঐন্দ্রিলা নয় আমাদের টলিউডে নাকি নুসরাত জাহান, সায়ন্তিকা মুখোপাধ্যায়, মিমি চক্রবর্তী,শুভশ্রী গঙ্গোপাধ্যায় সকলেই এই লিপ সার্জারির সাহায্য নিয়েছেন।
তবে সব ছেড়ে এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঐন্দ্রিলা। সম্প্রতি রাজা চন্দের পরিচালনায় অঙ্কুশের সঙ্গে একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। কিন্তু বর্তমানে নেটদুনিয়ায় তাকে নিয়ে আলোচনা চলছে তার পোস্ট করা ছবিগুলির বিভিন্ন খুঁত বার করে। সাম্প্রতিক ছবিতে ঐন্দ্রিলাকে আগের থেকে অনেক রোগা লাগছে। তবে নিন্দুকদের দাবি ঐন্দ্রিলা ওই ফটো এডিট করে দিয়েছেন আবার ঐন্দ্রিলার ভক্তদের দাবি ঐন্দ্রিলা রীতিমতো জিমে গিয়ে কসরত করে নিজের ওজন ঝরিয়েছেন।
ফলে সোশ্যাল মিডিয়ায় এখন ঐন্দ্রিলাকে নিয়ে শুরু হয়ে গিয়েছে সিভিল ওয়ার। কেউ ঐন্দ্রিলার পক্ষে আবার কেউ ঐন্দ্রিলার বিপক্ষে। যদিও টলিপাড়ার অন্যতম পরিচিত মুখের এই নিয়ে কোনো রকম বক্তব্য শোনা যায়নি।





