দিনকয়েক আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়েছেন অভিনেত্রী। এই অবস্থায় তিনি ইনস্টাগ্রামে মায়ের জন্য পোস্ট করেছেন একটি কান্নাভেজা বার্তা, যা পড়ে চোখে জল এসে গিয়েছে সকলের।
ঋদ্ধিমাকে তার মায়ের মতোই দেখতে, এমনটাই বলে থাকেন সকলে। মায়ের দুটি সাদাকালো হাসিমুখের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না তুমি নেই। তুমি অনেক তাড়াতাড়ি চলে গেলে মা! প্রতিটি শ্বাসে তোমাকে মিস করি আর এটা ভেবেই কষ্ট হচ্ছে যে তুমি এখানে আমাকে সামলাবার জন্য নেই। আমি জানি না কীভাবে তোমাকে ছাড়া আমার বা আমাদের জীবন চলবে। কিন্তু আমি প্রমিস করছি, তোমাকে গর্বিত করব। আর তুমি আমার মধ্যে বেঁচে থাকবে।”
তার এই আবেগঘন পোস্ট দেখে নিজেদেরকে সামলাতে পারেননি অনেকেই। দিদিমা যখন লিখছেন, “আমাকে তোমার মত আর কেউ ভালবাসতে পারবে না।” সেই লাইনটা পড়ে চোখের জল ফেলছেন তার অনুরাগীরা।
কিন্তু সময় বড় কঠিন, তাই বাস্তবকে মনে নিয়েই আমাদের জীবনে এগোতে হবে। অভিনেত্রীও মাকে নিজের মধ্যে করেই বাঁচিয়ে রাখবেন।





