এবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিছুক্ষণ আগেই রাজ্যে বিজেপির পরাজয়ের বিশ্লেষণ করতে পশ্চিমবঙ্গে এসেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তাকে বিমান বন্দরে স্বাগত জানানোর সময় সংবাদমাধ্যমের কাছে দিলীপ ঘোষ মুখ খুললেন।
ভোট-পরবর্তী হিংসায় সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের অবস্থা তথৈবচ। ইতিমধ্যেই তৃণমূলের হাতে খুন হয়েছে ৬ জন বিজেপি কর্মী। এছাড়াও বিজেপির মহিলা কর্মীদের ওপর নৃশংস অত্যাচার ও ধর্ষণ করছে তৃণমূলের গুন্ডা বাহিনী। বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত তাই দিলীপ ঘোষ রাজ্যপালের কাছে অনুরোধ জানিয়েছেন আগামীকালের শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করার জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার তার শপথ গ্রহণের আগে পর্যন্ত রাজ্যপাট চালাবার দায়িত্ব রাজ্যপালের। তাই দিলীপ ঘোষ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে অনুরোধ জানিয়েছেন বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক। না হলে গোটা রাজ্য অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে পড়বে।





