আলোর উদযাপনে সামিল হয়ে নিজের বাড়িতে আলো জ্বালালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

প্রধানমন্ত্রী গত শুক্রবার সকালে মানুষের সামনে নিজের মনের কথা তুলে ধরেন। তিনি মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক দূর করতে বলেন, ‘এই বিপর্যয়ের সময় অনেকেরই মনোবল ভেঙে যাচ্ছে। বাড়িতে থেকে একাকীত্বের আঁধারে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। এইসময় আমাদের সবাইকে বোঝাতে হবে যে আমরা এক। আমাদের মধ্যে শুধুই সামাজিক দূরত্ব আছে কিন্তু আমরা মানসিকভাবে একে অপরের পাশেই আছি।’ আর সেই দিনই তিনি বলেন একতা প্রদর্শনের জন্য ৫ই এপ্রিল যেন সব দেশবাসী নিজের বাড়িতে সব আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালান। যাতে প্রতিটা মানুষ ওই ছোট্ট আলোতে একতার অনুভব করতে পারে।

তাঁর এই আহ্বানে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ থেকে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের বাড়িতে তিনি সবার মঙ্গল কামনায় প্রদীপ জ্বালান এবং সেই ছবি সবার সাথে ভাগ করে নিলেন। প্রধানমন্ত্রীর ডাকে আজ সারা দিয়েছেন সাধারণ মানুষ থেকে রুপালি পর্দার তারকা এবং তাবড় তাবড় রাজনীতিবিদরা। আজ নরেন্দ্র মোদীর ডাকে যেন সব বিভেদ মুছে গেছে।

ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। এরই মাঝে ২২ শে মার্চের মতো আজও সারা বিশ্বের সামনে একতার প্রমান দিয়ে নজির গড়ল ভারতবর্ষ।

RELATED Articles

Leave a Comment