রবিবার রাতে গোটা দেশ সেজে উঠল আলোর রোশনাইতে। এ যেন এপ্রিলে অকাল দীপাবলি। ঘরের সব আলোক বন্ধ করে এবং ভয়ঙ্কর করোনাভাইরাস বিরুদ্ধে একতা প্রদর্শনে জ্বলে উঠল ১.৩ বিলিয়ন মোমবাতি, লণ্ঠন, ফ্ল্যাশলাইট এবং মশালের।
প্রধানমন্ত্রী গত শুক্রবারে সকালে মানুষের সামনে নিজের মনের কথা তুলে ধরেন। তিনি মানুষের মনের কথা বুঝতে পেরেই বলেন, ‘এই বিপর্যয়ের সময় অনেক মানুষই মনে করছেন তাঁরা একা। আর এই একাকীত্বের মনোভাবই তাঁদের আরো দুর্বল করেছে। এইসময় আমাদের সবাইকে বোঝাতে হবে যে আমরা এক। আমাদের মধ্যে শুধুই সামাজিক দূরত্ব আছে কিন্তু আমরা মানসিকভাবে একে অপরের পাশেই আছি।’ আর সেই দিনই তিনি অনুরোধ করেন ৫ই এপ্রিল যেন সব দেশবাসী নিজের বাড়িতে সব আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্লাশ লাইট জ্বালান। যাতে প্রতিটা মানুষ ওই ছোট্ট আলোতে একতার অনুভব করতে পারে।
তাঁর এই আহ্বানে এবার এগিয়ে এলেন সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। যাদের মধ্যে ছিলেন আনুষ্কা শর্মা, বিরাট কোহলি, গোল্ডি বহল, নীল নিতিন মুকেশ, আলিয়া ভট্ট, সোহা আলি খান, কার্তিক আরিয়ান, এবং আরও অনেক তারকা। আজ তারা সবাই কোভিড-১৯ এর মোকাবিলা করতে নিজেদের বাড়িতে প্রদীপ জ্বালালেন।
অনুষ্কা শর্মা তাঁর স্বামী বিরাট কোহলি এবং তাদের সারমেয়র একটি ছবি পোস্ট করে একটা নোট লেখেন।তিনি লেখেন, “আজ রাতে, আমি অতিরিক্ত প্রার্থনা করেছি শুধু আমাদের জন্য নয় এই দেশের সব নাগরিকদের জন্য। আমি সবার মঙ্গল কামনায় প্রদীপ জ্বলিয়েছি। আর সবার জন্য আমার এই প্রার্থনা কখনই বৃথা যাবে না।”
অন্যদিকে আরো এক তারকা আলিয়া ভট্ট ছেলেবেলার স্মৃতি স্মরণ করে লিখেছিলেন, “আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যাওয়ার আগে বাবাকে চুমু খেতাম এবং প্রতি চুম্বনের পর বাবা বলতেন” এইতো লাইট এসে গেল।” আমি তখন সম্পূর্ণরূপে বুঝতে পারি নি এর অর্থ কী ছিল … তবে তার প্রতিক্রিয়ার কারণে আমি বুঝতে পেরেছিলাম যে আলো আমাদের জীবনকে আলোকিত করার চেয়ে আরও বেশি গভীরতাযুক্ত মানে রাখে।
https://twitter.com/iamsonalibendre/status/1246836371471216640
ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০০ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৭ জন। এরই মাঝে ২২ শে মার্চের মতো আজও সারা বিশ্বের সামনে একতার প্রমান দিয়ে নজির গড়ল ভারতবর্ষ।





