স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে সারা আলি খানের শুভেচ্ছা বার্তা! পোস্ট দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের, কটাক্ষ অভিনেত্রীকে

এখন মা’দ’ক আর বলিউড জড়িয়ে গিয়েছে একে অপরের সঙ্গে। গত বছর দিয়েই মাদকের সঙ্গে বলিউডের প্রভাবশালী তারকাদের নাম সামনে আসছে। এমনকি শুধু বলিউড নয়, টেলিপাড়ার তারকাদের নামও উঠে এসেছে। মূলত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ফাঁস করে দিয়েছে বলিউডের কালো দিক। এমনকি এই কালো দিকের জেরে এনসিবির জেরার মুখে পড়েছিলেন বলিউডের প্রথম সারির নায়িকারা। যেখানে নাম উঠে এসেছে অভিনেত্রী সারা আলি খানের। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর কান্ড দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কটাক্ষ অভিনেত্রীকে।
প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে তাঁকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে বিপাকে সারা আলি খান। এমনিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু নেটিজেনদের নজরে এসেছেন সারা আলি খানই। চলতি মাসেই গোয়াগামী প্রমোদতরীর পার্টি থেকে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। সেও এই মাদকেই জড়িয়েছেন। এবার তাঁর সঙ্গে নাম উঠে এসেছে অনন্যা পান্ডের।
বলিউডের আগামী প্রজন্মের নাম একে একে উঠে আসছে মা’দ’ক মামলায়। যা সকলের কাছেই বেশ অবাক করা এক কান্ড। এদিকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনেত্রীর জন্মদিনের শুভেচ্ছা নেটিজেনদের চোখে লেগেছে।

অনেকেরই মন্তব্য, মা’দ’ক মামলায় বাঁচতে এই অভিনব পদ্ধতি বেঁছে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু গোটা বিতর্ক নিয়ে তিনি কোনও মুখ খোলেননি। এক কথায় বলতে গেলে নেটিজেনদের এই সমস্ত মন্তব্যের পাত্তা দেননি নায়িকা।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles